News Flash

  • Home
  • Uncategorized
  • ফেইসবুক পোস্ট ঘিরে পড়াশুনা লাটে উঠল ভেটেরিনারি কলেজে
Image

ফেইসবুক পোস্ট ঘিরে পড়াশুনা লাটে উঠল ভেটেরিনারি কলেজে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ পড়ুয়াদের বিক্ষোভের জেরে মঙ্গলবার ত্রিপুরাভেটেরিনারি কলেজে লাটে উঠে পঠন পাঠন৷ সম্পূর্ণ কলেজের বাইরের একটি বিষয়কে নিয়ে এইদিন এই ঝামেলা৷ ঘটনার বিবরণে জানা যায় কয়েকদিন পূর্বে পশম নামক সামাজিক সংস্থার ফেইজ বুক পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়৷ ফটোটি ছিল একটি চিকিৎসাধীন কুকুরের৷


এই ছবিটি দেখে ত্রিপুরা ভেটেরিনারি কলেজের এক পড়ুয়া সেই পেইজে একটি পোস্ট করে৷ সেই পোস্টকে কেন্দ্র করে পশমের সম্পাদক ও ত্রিপুরা ভেটেরিনারি কলেজের সেই ছাত্রর মধ্যে সোশ্যাল মিডিয়ায় কথা কাটাকাটি হয়৷ এই বিষয়টি ধীরে ধীরে ত্রিপুরা ভেটেরিনারি কলেজের সকল পড়ুয়ারা জানতে পারে৷ এই নিয়ে মঙ্গলবার ত্রিপুরা ভেটেরিনারি কলেজের পড়ুয়ারা কলেজের মধ্যে বিক্ষোভ দেখাতে থাকে৷


তাদের দাবি কলেজের অধ্যক্ষ পশম নামক সামাজিক সংস্থার সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক৷ যদিও কলেজের অধ্যক্ষ পরবর্তী সময় পড়ুয়াদের আশ্বাস দেন বিষয়টি তিনি দেখবেন৷ তারপরই কলেজের পড়ুয়ারা বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে৷

তবে এই বিক্ষোভ কর্মসূচী নিয়ে শুভবুদ্ধি সম্পন্ন মহলে সমালোচনার ঝড় বইছে৷ কারন পড়ুয়ারা বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষের সাথে এমনিতেই আলোচনা করতে পারতো৷ কিন্তু তা না করে তারা বিক্ষভে সামিল হয়৷ যার ফলে এইদিন কলেজের পঠন পাঠন লাটে উঠে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top