News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার গড়তে শিবসেনার সঙ্গে জোট বাঁধতে তৈরি সোনিয়া
Image

সরকার গড়তে শিবসেনার সঙ্গে জোট বাঁধতে তৈরি সোনিয়া

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনাকে সমর্থন করার বিষয়ে নিজের সম্মতি প্রকাশ করেছেন কংগ্রেসের জাতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী। 

সূত্রের খবর অনুযায়ী সোমবার এনসিপির বর্ষীয়ান নেতা শরদ পাওয়ায়ের সঙ্গে বৈঠকেই শিবসেনাকে সমর্থনের বিষয়ে রাজি হন ইউপিএ-র চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।  বৈঠকে মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপির জোটে ন্যূনতম কর্মসূচি কি হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার গড়া নিয়ে আগামীদিনে রণকৌশল কি হবে, তা নিয়ে বৈঠকে বসবেন কংগ্রেস ও এনসিপির নেতারা।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদ যে শিবসেনার দখলেই থাকবে বুধবার তা স্পষ্ট করে দেন শিবসেনা নেতা আবদুল সাত্তার। এদিন ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ১৪৫টি আসন। শিবসেনার ৫৬, এনসিপি ৫৪, কংগ্রেস ৪৪ জন বিধায়ক মিলিয়ে জোটের হাতে রয়েছে ১৫৪ জন বিধায়ক। সরকার বানাতে এই সংখ্যাটা যথেষ্ট।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top