News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন স্থানে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার চার যুবক
Image

রাজ্যের বিভিন্ন স্থানে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার চার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/উদয়পুর, ১৯ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার নতুন নগরের গ্রামীণ ব্যাঙ্ক সংলগ্ণ এলাকার একটি গ্যারেজ থেকে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তারা হল সিধাই মোহনপুরের অপু দেব, ঝাড়খণ্ডের অমর্জিত কুমার এবং বিহারের রামদয়াল রায়৷ তারা নতুন নগরের গ্রামীণ ব্যাঙ্ক সংলগ্ণ এলকার একটি গ্যারেজে শুকনো গাঁজা পাচারের উদ্যেশ্যে মজুত রেখেছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দিয়ে গাঁজা উদ্ধার করে৷ আটটি প্যাকেটে মোট ১৭ কিলো গাঁজা উদ্ধার হয়েছে৷ আটক তিন পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহিত হয়েছে৷ বহির্রাজ্যে পাচারের উদ্যেশ্যেই সেখানে গাঁজা মজুত রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷


উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে বড়সড় সাফল্য পেলো কাকরাবন থানার পুলিশ৷ বিশাল পরিমান ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করেছে পুলিশ৷ ঘটনা, সোমবার রাত আনমানিক ১২টা নাগাদ উদয়পুর কাকড়াবন থানার অধীন পূর্ব পালাটানা থেকে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর দেবনাথকে গ্রেফতার করল উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে কাকড়াবন থানার সাব-ইন্সপেক্টর দেবব্রত বিশ্বাস এবং শংকর সাহা৷ রাতে উত্তম দেবনাথকে কাকড়াবন থানার লকাআপে রাখা হয়৷ মঙ্গলবার সকালে উত্তম দেবনাথকে কোর্টে সোপর্দ করা হয়৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাকড়াবন থানার সাব ইন্সপেক্টর দেবব্রত বিশ্বাস বলেন পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে৷ মোহনপুরের বিবেকানন্দ সমাজকল্যাণ কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার এক মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত চৌধুরী৷ শিবিরের উদ্বোধন করে বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, রক্তদানের মধ্যদিয়েপ্রধান ধর্ম পালনের কাজ করেছেন৷ বর্তমানে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট রয়েছে৷ এই সংকটময় মুহুর্তে রক্তদান শিবির খুবই তাৎপর্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন৷ রক্তদান সম্পর্কে মানুষের মন থেকে ভীতি দূর করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানানো হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top