News Flash

  • Home
  • Uncategorized
  • বাদলকাণ্ডে সমস্ত রেকর্ড তলব করেছে উচ্চ আদালত
Image

বাদলকাণ্ডে সমস্ত রেকর্ড তলব করেছে উচ্চ আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ বাদলকাণ্ডে নয়া মোড় এসেছে৷ ফের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন পূর্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত বাদল চৌধুরীর আইনজীবীরা৷ এবার এফআইআরকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন জমা দিয়েছেন তাঁরা৷ ওই আবেদনের উপর সোমবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে শুনানি হয়েছে৷ প্রধান বিচারপতি আগামী ২৬ নভেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন৷ ওইদিন পূর্ত কেলেঙ্কারির সমস্ত রেকর্ড তলব করেছেন তিনি৷


এ-বিষয়ে আজ বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ বলেন, পূর্ত কেলেঙ্কারিতে বাদল চৌধুরীর বিরুদ্ধে এফআইআর-এর চ্যালেঞ্জ করা হয়েছে৷ কারণ, বাদল চৌধুরী কোন অপরাধ করেছেন এফআইআর-এ তার উল্লেখ নেই৷ তাই উচ্চ আদালতের কাছে এফআইআর-টি বাতিল করার আবেদন জানানো হয়েছে, বলেন তিনি৷ তাঁর কথায়, আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন অ্যাডভোকেট জেনারেলকে সমস্ত রেকর্ড দাখিল করতে বলেছে আদালত৷


আজকের শুনানি নিয়ে অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, পূর্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত বাদল চৌধুরীর জামিন আবেদনের সময় তাঁর আইনজীবী কোনও অপরাধ হয়নি বলে সওয়াল করেছিলেন৷ শুধু তা-ই নয়, বাদল চৌধুরীর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলাও হতে পারে না বলে সওয়াল করেছিলেন৷ কিন্তু, দায়রা আদালত ও ত্রিপুরা হাইকোর্ট ওই বক্তব্য খারিজ করে দিয়েছিল৷ তাই এখন পুনরায় রিট পিটিশন জমা দিয়েছেন বাদল চৌধুরীর আইনজীবী৷ এতে বলা হয়েছে, বাদল চৌধুরীর মামলা ফৌজদারি মামলার অধীনে পড়ে না, জানান অ্যাডভোকেট জেনারেল৷

তিনি বলেন, আজ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ বাদল চৌধুরীর আইনজীবীর বক্তব্য শুনেছেন৷ আগামী ২৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বেঞ্চ৷ ওইদিন উভয় পক্ষের বক্তব্য শুনবে আদালত৷ তিনি জানিয়েছেন, ওইদিন আদালতে মামলার সমস্ত রেকর্ড আনতে বলেছে আদালত৷


প্রসঙ্গত, ২০০৮ সালে পূর্ত কেলেঙ্কারির সঙ্গে বিভাগীষ প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্তকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের আদালত জেল হেফাজতে পাঠিয়েছে৷ তবে শারীরিক অসুস্থতার জন্য বাদল চৌধুরী বর্তমানে জিবি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top