News Flash

  • Home
  • Uncategorized
  • সিএবি’র বিরোধীতায় খুমুলুঙে বিক্ষোভ মিছিল ও সভা
Image

সিএবি’র বিরোধীতায় খুমুলুঙে বিক্ষোভ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল তথা সিএবি সংসদে পাশ না করানোর দাবিতে উপজাতি ছাত্র সংগঠন টিএসএফ সোমবার ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ সদর কার্যালয় সংলগ্ণ এলাকায় প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করেছে৷ নর্থ ইস্ট টুডেন্টস অগানাইজেশন এই প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করছে গোটা উত্তর পূর্বাঞ্চলে৷ তাদের সমর্থনেই ত্রিপুরায় ছাত্র সংগঠন টিএসএফ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়৷ শীতকালীন অধিবেশনেই সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷


সংশোধনী পাশ হয়ে গেলে বাংলাদেশ, পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে ধর্মীয় সংঘাতের কারণে উচ্ছেদ হয়ে ভারতে আসা লোকজনদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা সম্ভব৷ এরই প্রতিবাদে গোটা দলে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে উপজাতি ভিত্তিক বিভিন্ন সংগঠন৷ উত্তর পূর্বাঞ্চলে উপজাতিদের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন নেসো-নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে৷


সংসদ ভবন চত্বরেও একই দাবিতে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে নেসোর ডাকে টিএসএফ রাজ্যেরও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলনে সামল হয়েছে৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের প্রধান কার্যালয় সংলগ্ণ এলাকায় দেখা গেল এরই বাস্তবচিত্র৷ কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানো থেকে বিরত না থাকলে নেসো আরও বৃহত্তর প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷


নাগরিকত্ব সংশোধনী বিলকে ঘিরে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে অসম-সহ উত্তরপূর্ব৷ সোমবার থেকে শুরু হ্যয়া সংসদের অধিবেশনে সরকার বিলটিকে রাজ্যসভায় পাশ করাতে পারে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর অনুযায়ী যার জন্য এটিকে তালিকায় নথিভুক্তও করা হয়েছে৷ বিলে প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিম ব্যতীত অন্য সম্প্রদায়ের অভিবাসীদের নাগরিকত্ব দিতে চায় সরকার৷ বাম গণতান্ত্রিক মঞ্চের অধীনে ১১টি রাজনৈতিক দল এসেছে৷


তারাই বিলের বিরুদ্ধে আন্দোলনের কথা ঘোষণা করেছে৷ নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছে, ১৮ নভেম্বর একসঙ্গে উত্তরপূর্বের সবকটি রাজ্যে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে৷ বিলে প্রস্দাব করা হয়েছে, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিক, বুদ্ধিস্ট, পার্সিরা বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে ভারতে এলে, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে৷ ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে যাঁরা ভারতের এসেছেন তাঁরাই ভারতের নাগরিকত্ব পাবেন৷


এই মুহূর্তে রাজ্যসভায় বিজেপি তথা এনডিএ-র যা শক্তি তাতে বিলটি পাশ হয়ে যেতে পারে৷ লোকসভায় বিলটি আগেই পাশ হয়ে গিয়েছে৷ অসমের অর্থমন্ত্রী তথা নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যানায়েন্সের নেতা হিন্ত বিশ্বশর্মা আশ্বাস দিয়ে বলেছেন, উত্তরপূর্বের রাজ্যগুলির আপত্তির দিকে নজর দেওয়া হবে৷ বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথা হয়েছে বলে জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top