News Flash

  • Home
  • Uncategorized
  • আমিনুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড
Image

আমিনুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ধর্মনগরের চাঞ্চল্যকর আমিনুল ইসলাম হত্যা মামলায় ছয়জনে যানবজ্জীবন কারাদন্ডের সাজা দিলেন উত্তর জেলার জেলা ও দায়রা বিচারক গৌতম সরকার৷ সোমবার এই সাজা ঘোষণা দেন৷ সাজাপ্রাপ্তরা হল কবির উদ্দিন চৌধুরী, জাকির হুসেন চৌধুরী, মুরজাদ হুসেন চৌধুরী, আনুয়ার হুসেন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী এবং জামাল হুসেন৷


গত শনিবার তাদের দোষি সাব্যস্ত করেছিলেন বিচারক৷ সোমবার সাজা ঘোষণা করেন তিনি৷ এখানে উল্লেখ করা যায় জামাল হুসেন বিচার প্রক্রিয়া চলাকালীন বাইক দূর্ঘটনায় মারা যান৷ এদিকে, দোষিদের যাবজ্জীবন সাজার পাশাপশি দশ হাজার টাকা জরিমানাও করা হয়৷ অনাদায়ে ছয় মাসের কারাদন্ড ঘোষণা দেন বিচারক৷ ঘটনার বিবরণে জানা যায় ২০১৪ সালের ৯ সেপ্ঢেম্বর ধর্মনগরের বাঘন এলাকায় আমিনুল ইসলাম সহ তিনজন বাইকে করে যাচ্ছিল৷ তখন অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়৷ নগদ টাকা ছিনতাইয়ের চেষ্টা করা হয়৷

হামলায় গুরুতর আহত হয় আমিনুল৷ তাকে প্রথমে ধর্মনগর হাসপাতালে এবং পরে বহিঃরাজ্যে পাঠানো হয়৷ সেখানেই তার মৃত্যু হয়৷ এরপর মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে৷ তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট দাখিল করে৷ শুরু হয় বিচার প্রক্রিয়া৷ শেষে সোমবার বিচারক এই মামলার রায় ঘোষণা করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top