News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ছে ট্যারিফের দাম ১ ডিসেম্বর থেকে, জানাল ভোডাফোন
Image

বাড়ছে ট্যারিফের দাম ১ ডিসেম্বর থেকে, জানাল ভোডাফোন

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : ভোডাফোন-আইডিয়া লিমিটেড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে তাদের ট্যারিফের দাম বাড়তে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‘টেলিকম সেক্টরের উপরে তীব্র আর্থিক চাপের কথা মেনে নিয়েছেন সমস্ত অংশীদাররা। মন্ত্রিসভার সচিবের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি অফ সেক্রেটারিস উপযুক্ত পরিত্রাণের চেষ্টা করছে।”

সম্প্রতি, একটি রিপোর্টে জানা যায়, জুলাই থেকে সেপ্টেম্বর ভোডাফোনের লোকসান হয়েছে ৫০,৯২২ কোটি টাকা। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসের হিসেবে ৪,৮৭৪ কোটি টাকা লোকসানের মুখ দেখেছিল এই টেলিকম সংস্থাটি। ত্রৈমাসিকের হিসেবে এই প্রথম কোনও ভারতীয় সংস্থার এত টাকার লোকসান হয়েছে।

ভারতের মাটিতে পরিষেবা থেকে আয় ক্রমশ কমছে ভোডাফোন আইডিয়ার। গত বছর দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের রাজস্ব বাবদ আয় হয়েছিল ১১,২০ কোটি। এই বছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভোডাফোন আইডিয়ার আয় কমে ঠেকেছে ১০,৮৪৪ কোটিতে। বিশেষত, কেন্দ্রের ধার্য ‘অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ’ পদ্ধতি এয়ারটেল. ভোডাফোন-আইডিয়ার মতো ধুঁকতে থাকা টেলিকম সংস্থাগুলির নাভিঃশ্বাস তুলে দিয়েছে।এমন অবস্থা যে ভারত ছাড়তে হতে পারে এমন সম্ভাবনাও তৈরি হয়েছে। কোটি কোটি টাকা ঋণের বোঝা রয়েছে জনপ্রিয় এই টেলিকম সংস্থার ঘাড়ে। আর এই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে সার্ভিস রেট বাড়াতে চলেছে ভোডাফোন। আগামী  ১ ডিসেম্বর থেকে সেই রেট বাড়তে চলেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top