News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় প্রেস দিবসে প্রবীণ সাংবাদিক সঞ্জীব দেব সংবর্ধিত
Image

জাতীয় প্রেস দিবসে প্রবীণ সাংবাদিক সঞ্জীব দেব সংবর্ধিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ জাতীয় প্রেস দিবসে রাজ্যের প্রবীণ সাংবাদিক সঞ্জীব দেবকে সংবর্ধনা দিল ত্রিপুরা সরকার৷ সাংবাদিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য সঞ্জীব দেবকে সংবর্ধনা দেওয়া হয়েছে৷


শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বরিষ্ট সাংবাদিক সঞ্জীব দেবের হাতে সংবর্ধনাস্বরূপ শাল ও মানপত্র তুলে দেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, রাজ্য সরকারের তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম. এল. দে, অধিকর্তা রতন বিশ্বাস সহ অন্যান্যরা৷


প্রসঙ্গত, জাতীয় প্রেস দিবসে রাজ্য সরকারের তরফ থেকে একজন প্রবীন সাংবাদিককে প্রতিবছর সংবর্ধনা দেওয়া হয়৷ সঞ্জীব দেব রাজ্যের একজন বরিষ্ট সাংবাদিক৷ দক্ষতা ও সুনামের সাথে এই পেশায় রয়েছেন৷ বর্তমানে তিনি নর্থইস্ট কালার্স সংবাদপত্রের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top