News Flash

  • Home
  • Uncategorized
  • শুধুমাত্র ৫ নয়, আগামী ২৫ বছর মহারাষ্ট্রে শিবসেনাই সরকার চালাবে : সঞ্জয় রাউত
Image

শুধুমাত্র ৫ নয়, আগামী ২৫ বছর মহারাষ্ট্রে শিবসেনাই সরকার চালাবে : সঞ্জয় রাউত

মুম্বই, ১৫ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বেই তৈরি হবে সরকার| মুখ্যমন্ত্রীও শিবসেনা থেকেই হবে| ফের দাবি করলেন শিবসেনা নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত| একইসঙ্গে সঞ্জয় রাউত জানিয়েছেন, শুধুমাত্র ৫ বছর নয়, আগামী ২৫ বছর শিবসেনারই মুখ্যমন্ত্রী হোক মহারাষ্ট্রে| ১৫ নভেম্বর, শুক্রবার শিবসেনা নেতা সঞ্জয় রাউতের জন্মদিন| শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৫৮ বছর বয়সি সঞ্জয় রাউত জানিয়েছেন, ‘আগামী ২৫ বছর মহারাষ্ট্রে সরকার চালাবে শিবসেনাই|’ সঞ্জয় রাউতকে এদিন প্রশ্ন করা হয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কি ৫ বছরের জন্য বসবে শিবসেনা মুখ্যমন্ত্রী, নাকি এনসিপি এবং শিবসেনার মধ্যে আড়াই বছর করে মুখ্যমন্ত্রিত্ব ভাগাভাগি করা হবে? এই প্রশ্নের উত্তরে সঞ্জয় রাউত বলেছেন, ‘আমরা তো চাইছি আগামী ২৫ বছরের জন্য শিবসেনারই মুখ্যমন্ত্রী থাকুক, আপনারা ৫ বছরের কথা কেন বলছেন?’

মহারাষ্ট্রে সসরকার গঠন প্রসঙ্গে সঞ্জয় রাউত এদিন বলেছেন, ‘মহারাষ্ট্র এবং জনগণের স্বার্থে কংগ্রেস এবং এনসিপির সঙ্গে আলোচনা চলছে| এজেন্ডা খুবই প্রয়োজন| ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যেতে হবে, খরা, অসমের বৃষ্টি প্রভৃতির মোকাবিলা করতে হবে| আমাদের সঙ্গে যারা আসছেন তাঁরা অভিজ্ঞ, তাঁদের অভিজ্ঞতা থেকে আমরা উপকৃত হব|’ মহারাষ্ট্রে সরকার গঠন প্রসঙ্গে শুক্রবারই এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার বলেছেন,‘সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে| সরকার ৫ বছর ধরে চলবে|’ এদিকে, কৃষক ইস্যুতে কথা বলার জন্য মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে শনিবার সময় চাইল শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top