News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ড তদন্তের এবার আরও সক্রিয় সিবিআই, নথিপত্র নিয়ে দিল্লিতে তলব কলকাতার দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টরকে
Image

চিটফান্ড তদন্তের এবার আরও সক্রিয় সিবিআই, নথিপত্র নিয়ে দিল্লিতে তলব কলকাতার দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টরকে

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.) : চিটফান্ড তদন্তের এবার জাল গুটিয়ে আনতে আরও সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সমস্ত নথিপত্র নিয়ে দিল্লিতে সিবিআই সদর দফতরের ডেকে পাঠানো হল কলকাতার দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট ডিরেক্টর ঋষিকুমার শুক্লাকে। সূত্রের খবর, বাড়তি জোর দেওয়া হয়েছে সারদা এবং রোজভ্যালি কেলেঙ্কারিতে। এতদিনকার তদন্তের সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে সিবিআই জয়েন্ট ডিরেক্টরকে ডাকা হয়েছে।

২০১২ সালে ওই বৈঠকে হাজির ছিলেন তৎকালীন সিআইডি অফিসার তথা বর্তমান ডিসি বন্দর ওয়াকার রাজা৷ তাকে সম্প্রতি জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ তারপর কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৩) দময়ন্তী সেনকেও তার পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ দময়ন্তী সেন ২০১০ সালে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পদে ছিলেন। সেই সময় রোজভ্যালি সম্পর্কে একাধিক অভিযোগ জমা পড়ে তাঁর কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তিনি তদন্তে নামেন৷ এবং রোজভ্যালি সম্পর্কে তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন সেবিকে রিপোর্ট দিয়েছিলেন৷ সেই রিপোর্টের গুরুত্বপূর্ণ তথ্য জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷

আবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিজেদের হেফাজতে আনার কম চেষ্টা করেননি সিবিআই আধিকারিকরা। তবে শেষ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দফায় দফায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। বিভিন্ন নথিও পেশ করেছেন তিনি। পাশাপাশি, দময়ন্তী সেনের মতো সারদা কেলেঙ্কারি তদন্তে বড়সড় ভূমিকা নেওয়া একাধিক পুলিশ কর্তাকেও তলব করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব চলে। জেরা করা হয় শাসকদল ঘনিষ্ঠ একাধিক হেভিওয়েট নেতানেত্রীকে। আসলে প্রায় সাত, আট বছর ধরে সারদা, রোজভ্যালি, অ্যালকেমিস্ট, প্রয়াগ-সহ একাধিক ভুইফোঁড় অর্থলগ্নি সংস্থার আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছে। কিন্তু সেভাবে কিনারা এখনও কিছু হয়নি।

ফলে সিবিআইয়ের কার্যক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষত বিরোধী রাজনৈতিক দলের তরফে বারবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দক্ষতা নিয়ে সরব হয়েছে। কিন্তু গত মে মাসে দ্বিতীয় মোদী সরকার কেন্দ্রে আসার পর চিটফান্ড তদন্ত গতি পেয়েছে। কেন্দ্রেরও লক্ষ্য, দ্রুত এর নিষ্পত্তি ঘটানো। সেই কারণেই এবার কলকাতায় সংস্থার জয়েন্ট ডিরেক্টরকে সরাসরি দিল্লিতে তলব করা হয়েছে। তবে কবে তিনি দিল্লি গিয়ে সংস্থার সদর দফতরে রিপোর্ট জমা দেবেন, তা এখনও অজানা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top