News Flash

  • Home
  • Uncategorized
  • বট গাছের ডালে গামছা বেধে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির
Image

বট গাছের ডালে গামছা বেধে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ তুলনামূলক জনবহুল এলাকায় গলায় গামছা বেঁধে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন৷ ওই আত্মহত্যার ঘটনায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্ত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


তেলিয়ামুড়া থানার পুলিশ জানিয়েছে, আজ দুপুরে ফাঁসিতে আত্মহত্যা করার খবর আসে থানায়৷ খবর পেয়েই পুলিশ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ছুটে যান৷ সেখানে গিয়ে একটি বট গাছে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম চিনু বিশ্বাস(৫২)৷ওই এলাকারই বাসিন্দা ছিলেন তিনি৷


পুলিশ মৃতদেহ উদ্দার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে৷ স্থানীয়দের বক্তব্য, ওই ব্যক্তি এক সময় রিকশা চালাতেন৷ পরবর্তী সময়ে পরিবার প্রতিপালনে তিনি চা বেচতেন৷ তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে৷


পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে অনুমান ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন৷ তবে, অপেক্ষাকৃত জনবহুল এলাকায় ওই ব্যক্তি আত্মহত্যা কিভাবে করলেন তা যথেষ্ট সন্দেহজনক৷ এদিকে, ব্যক্তির মৃত্যুতে তার স্ত্রী ও দুই কন্যা কান্নায় ভেঙে পড়েছেন৷ সাথে তারা ভবিষ্যৎ নিয়েও দুঃশ্চিন্তায় পড়েছেন৷ কারণ, তিনি পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top