News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক সুদীপ হত্যাকান্ডের তদন্তে রাজ্যে সিবিআই, গ্রেপ্তার টিএসআর এসিঃ কমান্ডেন্ট
Image

সাংবাদিক সুদীপ হত্যাকান্ডের তদন্তে রাজ্যে সিবিআই, গ্রেপ্তার টিএসআর এসিঃ কমান্ডেন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডে সিবিআই দৌড়ঝাঁপ শুরু করেছে৷ আজ ওই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ত্রিপুরা স্টেট রাইফেলসের তিন নম্বর ব্যাটেলিয়ানের এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সর্বানন্দ বিশ্বাসকে সিবিআই গ্রেপ্তার করেছে৷ তিনি ওই হত্যাকান্ডের সময় দ্বিতীয় ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন৷ আপাতত তাকে পশ্চিম আগরতলা থানায় রাখা হয়েছে৷ সূত্রের খবর, আজ রাতেই ওই হত্যাকান্ডের সাথে যুক্ত আরও কয়েকজনকে জালে তুলতে পারে সিবিআই৷ কারণ, তাঁরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে৷ জানা গিয়েছে, সিবিআইয়ের দশ জনের একটি টিম রাজ্যে এসেছে৷


২০১৭ সালের ২১ নভেম্বর আগরতলা শহরতলীর বোধজংনগর থানার অধীন আর কে নগর স্থিত টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের ক্যাম্পে নৃশংসভাবে খুন হন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক৷ তাঁকে পর পর দুটি গুলি করে টিএসআর জওয়ান হত্যা করেছিলেন৷ কমান্ডেন্ট তপন দেববর্মার নির্দেশেই তাঁকে খুন করা হয়েছিল বলে তদন্তে প্রমাণিত হয়েছে৷ ওই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে কমান্ডেন্ট তপন দেববর্মা, নায়েক সুবেদার অমিত দেববর্মা, রাইফেলম্যান নন্দ কুমার রিয়াং ও ধর্মেন্দ্র সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে৷


সাংবাদিক হত্যাকান্ডের প্রতিবাদে ২০১৭ সালের ২৩ নভেম্বর বিজেপি ত্রিপুরা বনধ পালন করেছে৷ এছাড়াও ওই হত্যাকান্ডের প্রতিবাদে ত্রিপুরা সহ সারা দেশেই তোলপাড় হয়েছে৷ আগরতলায় ত্রিপুরা পুলিশের দেওয়া ফ্লোরোজিন জ্যাকেট পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন রাজ্যের সাংবাদিকরা৷ বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি ওই হত্যাকান্ডের প্রতিবাদে তদানীন্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভবন ঘেরাও করেছিল৷ শুধু তাই নয়, অসমের সাংবাদিকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানিয়েছিলেন৷ ওই সময়, সাংবাদিক হত্যাকান্ডে সিবিআই দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিল বিজেপি৷ শুধু তাই নয়, ত্রিপুরায় ক্ষমতার পরিবর্তন হলে সাংবাদিক হত্যাকান্ডে সিবিআই তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি৷


সেই মোতাবেক ত্রিপুরায় ২০১৮ সালে ক্ষমতার পালাবদলের পর বিজেপি- আইপিএফটি জোট সরকার সাংবাদিক শান্তনু ভৌমিক ও সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকান্ডের তদন্তভার সিবিআইয়ের ওপর তুলে দেয়৷ সিবিআই ওই মামলা গ্রহণ করেছিল৷


আজ সিবিআইয়ের তিনজন আধিকারিক টিএসআর এসিস্ট্যান্ট কমান্ডেন্ট সর্বানন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেন৷ তিনি হত্যাকান্ডের সময় টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন৷ বর্তমানে তিনি টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ানে কর্মরত রয়েছেন৷ সূত্রের খবর, সর্বানন্দ বিশ্বাসকে পশ্চিম আগরতলা থানায় লকআপে রেখেছে সিবিআই৷ তবে, আগামীকাল তাকে আদালতে তোলা হবে নাকি সিবিআই নিজের হেফাজতে তাকে বর্হিরাজ্যে নিয়ে যাবে তা এখনও স্পষ্ট হয়নি৷ কিন্তু, ওই হত্যাকান্ডের সাথে জড়িত আরও কয়েকজন সিবিআই জালে উঠতে চলেছে বলে সূত্রের দাবি৷


এদিকে, এই হত্যা মামলার তদন্তের জন্য পূর্বতন বামফ্রন্ট সরকার এসআইটি (সিট) গঠন করেছিল৷ সিট এর প্রধান করা হয়েছিল আইজি (আইন শৃঙ্খলা) অরিন্দম নাথ৷ তাঁর নেতৃত্বে সিট মামলার তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে৷ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে৷ ওই সময় রাজ্যে চলছিল বিধানসভা নির্বাচনের দামামা৷ তখন বিজেপি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলার সিবিআই তদন্ত দেওয়া হবে৷ নির্বাচনে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসে৷ তারপর শুরু হয় সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলার তদন্তের ভার সিবিআই’র হাতে দেয় নতুন বিজেপি আইপিএফটি জোট সরকার৷ সেই মোতাবেক সরকার গড়ার প্রায় কুড়ি মাস পর সিবিআই এই মামলার তদন্তে রাজ্যে আসে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top