News Flash

  • Home
  • Uncategorized
  • আদালতের নির্দেশে বাদল চৌধুরীকে সর্বসুবিধাযুক্ত ঘরে রিমান্ডে রাখল পুলিশ
Image

আদালতের নির্দেশে বাদল চৌধুরীকে সর্বসুবিধাযুক্ত ঘরে রিমান্ডে রাখল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ আদালতের নির্দেশে বিশেষ বন্দোবস্ত করে পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরীকে পুলিশ হেফাজতে রাখা হবে৷ নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার দ্বিতলে পৃথক ঘরে সর্বসুবিধাসম্পন্ন বন্দোবস্ত করার পর আজ মঙ্গলবার পুলিশ আদালতের কাছে বাদলবাবুকে রিমান্ডে নেওয়ার আর্জি জানায়৷ আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে৷ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় একটি পৃথক ঘরে বাদল চৌধুরীকে রাখা হয়েছে৷ বাদল চৌধুরীর আইনজীবী সেখানে গিয়েছেন এবং বাদলবাবুকে যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা রয়েছে সেগুলি খতিয়ে দেখেন৷


প্রসঙ্গত, গতকাল আদালত বাদল চৌধুরীকে চারদিন পুলিশ রিমান্ড এবং ওই রিমান্ড শেষে ২২ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল৷ অবশ্য পুলিশ রিমান্ডের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছিল আদালত৷ আদালতের রায়ে বলা হয়েছিল, বাদল চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা মাথায় রেখে তাঁকে কোনও পুলিশ লকআপে রেখে জিজ্ঞাসাবাদ করা যাবে না৷ পুলিশ রিমান্ডে থাকাকালীন তাঁকে অন্য কোনও স্থানে কিংবা নির্দিষ্ট একটি ঘরে যেখানে আলো-বাতাসের পর্যাপ্ত মজুত রয়েছে, সাথে তাঁর জন্য বিছানা ও পর্যাপ্ত পানীয় জল এবং খাবারের সুবিধা বন্দোবস্ত করতে হবে৷ পাশাপাশি তাঁকে যেখানে রাখা হবে তার কাছাকাছি স্থানে শৌচালয়ও থাকতে হবে৷ যাতে তাঁকে শৌচালয়ে যাওয়ার জন্য বেশি হাঁটতে না হয়৷ আদালত আরও নির্দেশ দিয়েছিল, পুলিশ রিমান্ড ও জেল হাজতে থাকাকালীন বাদল চৌধুরীকে প্রতিদিন চিকিৎসককে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে৷ এছাড়া তাঁকে সুস্থ রাখার সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্যও আদালত পুলিশকে নির্দেশ দিয়েছিল৷


ওইদিন তদন্তকারী পুলিশ অফিসারকে এই সমস্ত আয়োজন করে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছিলেন দায়রা আদালতের বিচারক৷ এই আয়োজন না হওয়া পর্যন্ত বাদল চৌধুরী জেল হেফাজতে থাকবেন বলে নির্দেশিকায় বলেছিল আদালত৷ অবশ্য যদি পুলিশ রিমান্ডে ওই সমস্ত ব্যবস্থা করা সম্ভব না হয় তা-হলে কেন্দ্রীয় সংশোধনাগারে আলাদা ঘরে বাদল চৌধুরীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আদালত মঞ্জুর করেছিল৷ তবে, আগামী ২২ নভেম্বর পুনরায় বাদল চৌধুরীকে আদালতে হাজিরার প্রয়োজন নেই বলে দায়রা আদালতের বিচারক নির্দেশ দিয়েছিলেন৷ কারণ, ওই দিন বাদল চৌধুরীকে সংশোধনাগারেই ভিডিও কনফারেন্সিংয়ে হাজির করার নির্দেশ দিয়েছেন তিনি৷ সেই মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য দায়রা আদালত কর্তৃপক্ষ কেন্দ্রীয় সংশোধানাগারের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দিয়েছিল৷


আজ বাদল চৌধুরীকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে আনা হয়েছিল৷ তাঁর রক্তচাপ বেড়ে গিয়েছিল এবং শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল৷ তাই তাঁকে জিবি হাসপাতালে আনা হয়৷ হাসপাতালে তাঁকে অক্সিজেন দিতে হয়েছে৷ এখন তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ জানিয়েছেন, তাঁর মক্কেল আজ অসুস্থ হয়ে পড়লে তাঁকে জিবি হাসপাতালে আনা হয়েছে৷


এদিকে আদালত পুলিশের আবেদনে বাদল চৌধুরীর পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ কারণ, আদালতের নির্দেশ অনুযায়ী নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায় দ্বিতলে সমস্ত সুবিধা রয়েছে৷ তিনি জানান, পুলিশ রিমান্ডে থাকাকালীন বাদলবাবুর সাথে সবসময় একজন চিকিৎসক থাকবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top