News Flash

  • Home
  • Uncategorized
  • অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার
Image

অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিবস্ত্র মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ নভেম্বর৷৷ পচা গলা উলঙ্গ অবস্থায় গভীর জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মধ্য বজেন্দ্র নগর এলাকায়৷ কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে মর্গে নিয়ে এসেছে৷পাশাপাশি কদমতলা থানার পুলিশ অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধারে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার কদমতলা থানাধীন বজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মধ্য বজেন্দ্রনগর এলাকার গভীর জঙ্গলে গরু চড়াতে গিয়ে এক ব্যক্তি একটি খালের মধ্যে উলঙ্গ অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান৷ তড়িঘড়ি গ্রামবাসীর পক্ষ থেকে খবর দেওয়া হয় কদমতলা থানাকে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সুত্রধর ও কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সহ বিশাল পুলিশবাহিনী৷পুলিশ মধ্য বজেন্দ্রনগর এলাকায় গভীর জঙ্গলে গিয়ে পচা গলা উলঙ্গ অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসেন৷


কিন্তু ঘটনার খবর চাউর হতেই ঘন জঙ্গলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহটি প্রত্যক্ষ করতে আশপাশ এলাকার লোকজন জড়ো হন৷আশপাশ এলাকার জনগণের দাবি, মধ্য বজেন্দ্র নগর এলাকায় এই গভীর জঙ্গলে কোন মানুষের বসবাস নেই৷ সুতরাং কেউ বা কারা ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে হত্যা করে এই গভীর জঙ্গলে ফেলে রেখে চলে গেছে৷ প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মৃতদেহটি সম্পূর্ণভাবে উলঙ্গ এবং মৃতদেহে পচন ধরে গেছে সুতরাং মৃতদেহটি ৪/৫ দিন পূর্বের৷এমনকি মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে বলেও স্থানীয়দের ধারণা৷ তবে বজেন্দ্র নগর এলাকায় এ ধরনের অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃতদেহ উদ্ধারে জনমনে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷


অপরদিকে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর জানান, বজেন্দ্র নগর এলাকা থেকে উনাদের কাছে একটি খবর আসে যে, বজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের গভীর জঙ্গলে একটি মৃতদেহ পড়ে রয়েছে৷


ঘটনার খবর পেয়ে উনি সহ কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ও কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান৷ ঘটনাস্থলে গিয়ে গভীর জঙ্গলের ভেতর একটি খালের মধ্যে উলঙ্গ অবস্থায় মৃত দেহটি সরজমিন প্রত্যক্ষ করেন৷পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে নিয়ে আসে কদমতলা থানার পুলিশ৷মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীরা মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি সুতরাং কদমতলা থানার পুলিশ সুষ্ঠুভাবে ঘটনাটি তদন্ত করে দেখছে৷তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে পুলিশি তদন্ত অনেকটা সুবিধে হবে৷পাশাপাশি কদমতলা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top