News Flash

  • Home
  • Uncategorized
  • চাকা ফেটে উল্টে গেল বুলেরো, অল্পতে বাঁচলেন চালক
Image

চাকা ফেটে উল্টে গেল বুলেরো, অল্পতে বাঁচলেন চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ রাজ্যজুড়ে যান দুর্ঘটনা ক্রমশ যেন বৃদ্ধি পেয়ে চলছে৷ এই যান দুর্ঘটনার ফলে অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ৷ অকালে খালি হয়ে যাচ্ছে বহু মায়ের কোল৷ প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও যান দুর্ঘটনা ঘটে চলছে৷ ব্যতিক্রম হয়নি সোমবারও৷ এইদিন খোয়াই তেলিয়ামুড়া সড়কের গুংরাইছড়াতে রাস্তার উপর উল্টে যায় চাল বোঝাই বুলেরো গাড়ি৷


ঘটনার বিবরণে জানা যায় এইদিন তেলিয়ামুড়া থেকে চালের বস্তা নিয়ে পণ্যবাহী বুলেরো গাড়িটি খোয়াই-এর উদ্দেশ্যে যাচ্ছিল৷ খোয়াই তেলিয়ামুড়া সড়কের গুংরাইছড়া ব্রিজ সংলগ্ণ এলাকায় আসতেই গাড়িটির একটি চাকা ফেটে যায়৷ এতেই ঘটে বিপত্তি৷ গাড়িটি রাস্তার উপর উল্টে যায়৷ যদিও এতে কোন হতাহতের খবর নেই৷ তবে অল্পেতে রক্ষা পায় গাড়ির চালক৷ স্থানীয় লোকজন ও গাড়ির চালক জানায় গাড়ির চাকা ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে৷

তবে এইদিন ঘটনাস্থলে যদি লোকজন থাকতো তাহলে বড় ধরনের কোন অঘটন ঘটতে পারতো৷ এইদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ৷ রাস্তার উপর গাড়ি উল্টে যাওয়ার পর দীর্ঘ প্রায় এক ঘণ্টা ধরে রাস্তার দুই পাশে আটকে পরে যানবাহন৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top