News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারি হাতে সাগরমহল, মউ স্বাক্ষর
Image

বেসরকারি হাতে সাগরমহল, মউ স্বাক্ষর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ পর্যটনক্ষেত্রের বিকাশে সাগরমহল বেসরকারি হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার৷ আজ রাজ্য সরকার এ ব্যাপারে এক মউ স্বাক্ষর করেছে৷
ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেড এবং হোটেল পোলো টাওয়ার প্রাইভেট লিমিটেড শিলং-এর মধ্যে আজ মেলাঘর সাগরমহল পর্যটক নিবাসে এক মউ-স্বাক্ষর হয়েছে৷ মউ অনুযায়ী আগামী ১০ বছরের জন্য সাগরমহল পর্যটক নিবাসকে হোটেল পোলো টাওয়ার প্রাইভেট লিমিটেড-এর কাছে হস্তান্তর করা হয়েছে৷


এদিন মউ স্বাক্ষর অনুষ্ঠানে রাজ্যের পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, বিদেশি পর্যটকদের চাহিদার কথা চিন্তা করে থ্রি স্টার হোটেলের আদলে পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার এই চুক্তিতে স্বাক্ষর করেছে৷ বিদেশি পর্যটকদের কাছে রাজ্যের পর্যটন শিল্পকে তুলে ধরার জন্যই এই প্রয়াস৷ তাঁর কথায়, পর্যটকদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে রাজ্যে পর্যটন শিল্পের সম্প্রসারণ সম্ভব৷


তিনি বলেন, ত্রিপুরায় ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিকাশ ঘটলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে৷ রাজ্যের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে এই শিল্পের প্রতি আকৃষ্ট করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ তাঁর দাবি, ত্রিপুরার পর্যটন শিল্পকে রক্ষা করার দায়িত্ব প্রতিটি জনগণের৷


অনুষ্ঠান শেষে পর্যটনমন্ত্রী সিংহরায় নীরমহল মেরামতির কাজ পরিদর্শন করেন এবং নীরমহলের লাইট অ্যান্ড সাউন্ড পুনরায় চালু করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান৷ তিনি রুদ্রসাগরে পর্যটকদের সুবিধার্থে ভাসমান জেটি-রও উদ্বোধন করেন৷ মউ-স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষচন্দ্র দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন উত্তম দাস, পর্যটন দফতরের অধিকর্তা বিশ্বশ্রী বি প্রমুখ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top