News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কালচ্যারেল হাব তৈরির উদ্যোগ, বইমেলার প্রস্তুতি সভায় জানালেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে কালচ্যারেল হাব তৈরির উদ্যোগ, বইমেলার প্রস্তুতি সভায় জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ রাজ্যে কালচ্যালের হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাতে সমগ্র উত্তর-পূর্বাঞ্চল উপকৃত হবে৷ সোমবার বইমেলার প্রস্তুতিসভায় এ-কথা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিকে, বইমেলায় সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত হোক চেয়েছেন তিনি৷


এদিন তিনি বলেন, বইমেলার সার্থকতা হলো বই পিপাসুুদের সার্বিক অংশগ্রহণ৷ পাঠকের সংখ্যা যত বাড়বে সমাজ ততই সমৃদ্ধ হবে৷ তাই বইমেলায় সমাজের প্রত্যেক অংশের মানুষের অংশগ্রহণকে সুুনিশ্চিত করতে হবে, চাইছেন তিনি৷ এদিন সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে শুরু হবে ৩৮তম আগরতলা বইমেলা৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সভায় আলোচনা করতে গিয়ে এবারের বইমেলা হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে করার উপর গুরুত্ব আরোপ করেন৷ বারোদিনব্যাপী এই মেলা চলবে ৭ মার্চ পর্যন্ত৷ প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা৷ এবারের বইমেলায় ১৫২টি স্টল খোলা হবে৷ তাছাড়া ১২টি বিভিন্ন বিষয়ে দেওয়া হবে পুরস্কারও৷ প্রস্তুতি সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বইমেলায় লোক সমাগম বৃদ্ধি করতে সারা রাজ্যে বইমেলার পরিবেশ গড়ে তুলতে হবে৷ বইমেলায় রাজ্যের ৮টি জেলাভিত্তিক সাংসৃকতিক অনুষ্ঠান করার জন্য সভায় পরামর্শ দেন তিনি৷


মুখ্যমন্ত্রী বলেন, যে কোনও অনুষ্ঠান আয়োজনের জন্য পূর্বের ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে৷ তাঁর মতে, বইমেলাকে নিয়ে কখনোই রাজনীতি করা উচিত নয়৷ তাই, বইমেলায় বিভিন্ন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত, পরামর্শ দেন তিনি৷ বইমেলায় কি ধরনের বই বিক্রি করা হবে তার উপরও আয়োজকদের নজর রাখার জন্যও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গ ব্যতীত উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে কালচার্যাল হাব নেই৷ রাজ্যে ২০০ কোটি টাকা ব্যয়ে এই ধরনের হাব তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ যেখানে উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের সংসৃকতির বিকাশে কাজ হবে৷
আগরতলা বইমেলার প্রথম প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ সভায় এছাড়াও আলোচনা করেন আগরতলা পুরনিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুুবল কুমার দে ও সম্পাদক প্রণব সরকার, রাজ্য উচ্চশিক্ষা পরিষদের ভাইস চেয়ারম্যান ড় অরুণোদয় সাহা, তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে সহ অন্যান্যরা৷

আজকের এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ বইমেলার প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস৷ সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, সাংসৃকতিক ব্যক্তিত্ব, রাজ্যের বিভিন্ন প্রকাশনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ সভায় ৩৮তম আগরতলা বইমেলার সফল আয়োজনের লক্ষ্যে ১টি আয়োজক কমিটি, ১টি স্টিয়ারিং কমিটি ও ৮টি সাব-কমিটি গঠনের উপর প্রস্তাব করা হয়৷ এই আলোচনাসভায় উত্থাপিত বিভিন্ন প্রস্তাবিত বিষয়গুলি পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরবর্তীতে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার চেয়ারম্যানশিপে গঠিত স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top