News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীকে চার দিনের পুলিশ রিমান্ড
Image

বাদল চৌধুরীকে চার দিনের পুলিশ রিমান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ পূর্ত ঘোটালায় প্রধান অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভায় বিরোধী সি পি আই এম- এর উপনেতা বাদল চৌধুরীকে আজ আদালতে তোলা হলে তাঁকে ৪ দিনের পুলিশ রিমান্ড এবং ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দায়রা আদালতের বিচারক৷ তবে পুলিশ রিমান্ডকালীন জিজ্ঞাসাবাদের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত৷ ওই শর্ত পূরণ করা সম্ভব না হলে তাঁকে কেন্দ্রীয় সংশোধনাগারেই আলাদা ঘরে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে পুলিশকে৷ এদিকে, অপর অভিযুক্ত প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিককেও আদালত ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷


এদিন আদালত বাদল চৌধুরীকে চারদিনের পুলিশ রিমান্ড এবং ওই রিমান্ড শেষে ২২ নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ অবশ্য পুলিশকে রিমান্ডের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে আদালত৷ আদালতের রায়ে বলা হয়েছে, বাদল চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা মাথায় রেখে তাঁকে কোনও লকআপে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে না৷

পুলিশ রিমান্ডে থাকাকালীন তাঁকে অন্য কোনও স্থান কিংবা নির্দিষ্ট একটি ঘর যেখানে আলো- বাতাসের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তাকে বিছানা ও পর্যাপ্ত পানীয় জল ও খাবারের সুবিধা বন্দোবস্ত করতে হবে৷ পাশাপাশি, তাঁকে যেখানে রাখা হবে তার কাছাকাছি স্থানে শৌচালয় থাকতে হবে৷ যাতে তাঁকে শৌচালয়ে যাওয়ার জন্য বেশি হাঁটতে না হয়৷ আদালত আরও নির্দেশ দিয়েছে পুলিশ রিমান্ড ও জেল হাজতে থাকাকালীন বাদল চৌধুরীকে প্রতিদিন চিকিৎসককে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে৷ এছাড়া তাঁকে সুস্থ রাখার সমস্ত ব্যবস্থা করার জন্যও আদালত নির্দেশ দিয়েছে৷


তদন্তকারী পুলিশ অফিসারকে এ সমস্ত আয়োজন বন্দোবস্ত করে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছেন দায়রা আদালতের বিচারক৷ এই আয়োজন না হওয়া পর্যন্ত বাদল চৌধুরী জেল হেফাজতে থাকবেন বলে নির্দেশ দিয়েছে আদালত৷ অবশ্য, যদি পুলিশ রিমান্ডে ওই সমস্ত ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে কেন্দ্রীয় সংশোধনাগারে আলাদা ঘরে বাদল চৌধুরীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আদালত মঞ্জুর করেছে৷ তবে আগামী ২২ নভেম্বর পুনরায় বাদল চৌধুরীকে আদালতে হাজিরার প্রয়োজন নেই বলে দায়রা আদালতের বিচারক নির্দেশ দিয়েছেন৷ কারণ, ওইদিন বাদল চৌধুরীকে সংশোধনাগারেই ভিডিও কনফারেন্সিঙে হাজির করার নির্দেশ দিয়েছেন তিনি৷

সেই মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য দায়রা আদালত কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সংশোধানাগারের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে৷
এদিকে, পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন পূর্তকর্তা সুনীল ভৌমিককেও আগামী ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ তাঁকেও ওইদিন ভিডিও কনফারেন্সিঙে হাজির করার জন্য নির্দেশ দিয়েছে আদালত৷ আদালত এদিন বলেছে, সুনীল ভৌমিকের পক্ষে আজ কোনও জামিনের আবেদন জমা পড়েনি৷ তাই তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top