News Flash

  • Home
  • Uncategorized
  • মরণ ফাঁদে পরিণত বিকল্প জাতীয় সড়ক, নীরব দপ্তর
Image

মরণ ফাঁদে পরিণত বিকল্প জাতীয় সড়ক, নীরব দপ্তর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ নভেম্বর৷৷ আসাম ত্রিপুরা সীমান্তের বিকল্প ২০৮ নং জাতীয় সড়ক দীর্ঘদিন থেকেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে৷ বিশেষ করে ত্রিপুরা প্রবেশমুখ বিকল্প জাতীয় সড়ক কাঠালতলী হয়ে প্রেমতলা পর্যন্ত ৩ কিমি বিকল্প জাতীয়টি মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন লরি চালকরা৷


দুদিনের লাগাতর বর্ষণের ফলে রাস্তাটির যে করুণ দশা হয়েছে তাতে হতবাক হওয়ার বিষয়৷বিশেষ করে যাত্রীবাহী অটো এবং ছোট গাড়ি,গ্যাস ও সবজি বোঝাই লরিগুলি যেকোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে৷এলাকার লোকজন বিষয়টি বারবার দপ্তরের নজরে আনলেও কোন হেলদোল নেই পূর্ত দপ্তরের৷তাই দাবি উঠছে অতিসত্বর যেন আসাম ত্রিপুরা বিকল্প ২০৮ নং জাতীয় সড়ক টির মেরামত করা হয়৷অন্যতায় লরি চালক এবং এলাকাবাসীরা মিলে রাস্তা অবরোধ করে উত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হবেন৷

প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত ছোট বড় গাড়ি চলাচল করছে বিপদের ঝুঁকি নিয়ে৷রাস্তাটির এই করুণ দশার ফলে একদিকে যেমন লরি চালকরা হয়রানির শিকার অপরদিকে যাত্রী দুভর্োগ চরমে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top