News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত টি এন শেষনকে স্মরণ করে শ্রদ্ধা জানলেন সোনিয়া-রাহুল
Image

প্রয়াত টি এন শেষনকে স্মরণ করে শ্রদ্ধা জানলেন সোনিয়া-রাহুল

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : প্রয়াত প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষনকে স্মরণ করে শ্রদ্ধা জানলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী  ও প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী | সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কমিশনকে শক্তিশালী প্রতিষ্ঠান করে তোলায় তাঁর ভূমিকা স্মরণ করেন | অন্যদিকে, টুইটারে প্রয়াত মুখ্য নির্বাচন কমিশনের স্থাপন করা ঐতিহ্য স্মরণ করে বর্তমান জাতীয় নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন এই কংগ্রেস সাংসদ রাহুল।এদিন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কমিশনকে শক্তিশালী প্রতিষ্ঠান করে তোলায় প্রয়াত টি এন শেষনকে ভূমিকা স্মরণ করেন | তিনি বলেন, এক পোড়খাওয়া আমলা হিসাবে, যিনি ক্যাবিনেট সচিব পর্যন্ত হয়েছিলেন, শেষনকে সবসময় মনে থাকবে দেশের নির্বাচন কমিশনকে মজবুত ও একাধিক সুদূরপ্রসারী নির্বাচনী সংস্কার বাস্তবায়িত করায়।

এদিকে, রাহুল গান্ধী টুইটারে লেখেন, নির্বাচন কমিশনাররা একসময় নিরপেক্ষ, সাহসী, ভীতির কারণ ছিলেন, সম্মানের পাত্র ছিলেন, যা আজকাল দেখা যায় না। শ্রী টি এন শেষন ছিলেন তাঁদেরই একজন। তাঁর প্রয়াণে তাঁর পরিবারকে সমবেদনা জানাই।

প্রসঙ্গত, রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার টি এন শেষনের| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর । নয়ের দশকে সুদূরপ্রসারী নির্বাচনী সংস্কার ঘটানো, মডেল আচরণবিধি অক্ষরে অক্ষরে কার্যকর করান শেষনে ১৯৫৫ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার ছিলেন । ১৯৮৯ সালে ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেছিলেন। সরকারি আমলা হিসেবে তাঁর কর্তব্যপরায়ণতার জন্য ১৯৯৬ সালে রমন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছিলেন তিনি। অবসরের পরে ১৯৯০ সালের ১২ ডিসেম্বর থেকে ৯৬ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন সেশন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top