
মুম্বই, ১১ নভেম্বর (হি. স.) : ভাইরাল সংক্রমণ নিয়ে মুম্বইয়ের ব্রিচ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। রবিবার রাত দেড়টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর সোমবার বিকেলের দিকেই লতা মঙ্গেশকরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ।
হাসপাতালের একটি সূত্র জানায়, ‘‘গতকাল রাত দেড়টা নাগাদ লতা মঙ্গেশকরকে হাসপাতালে আনা হয়। সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি।’’ শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের গোলমাল ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ২৮ সেপ্টেম্বর ৯০-এ পড়েছেন লতা। রবিবারই পানিপথ ছবিতে অভিনয় করার জন্য প্রবীণ অভিনেত্রী পদ্মিনী কোলাপুরেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান সুরসম্রজ্ঞী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।



















