News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধী পরিবারের নিরাপত্তা দায়িত্বগ্রহণ সিআরপিএফের
Image

গান্ধী পরিবারের নিরাপত্তা দায়িত্বগ্রহণ সিআরপিএফের

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : সোমবার আনুষ্ঠানিক ভাবে গান্ধী পরিবারের নিরাপত্তার দায়িত্বগ্রহণ করল সিআরপিএফ। এখন থেকে সোনিয়া গান্ধী এবং তাঁর দুই সন্তান প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধীর নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফের বিশেষ কম্যান্ডো বাহিনী।

অত্যাধুনিক ইজরায়েলি এক্স-৯৫, একে সিরিজ আগ্নেয়াস্ত্র এবং এমপি-৫ বন্দুকে সজ্জিত সিআরপিএফের কম্যন্ডোরা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবন ১০ জনপথের প্রহরা দিতে শুরু করে দিয়েছে।
একই ভাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দিল্লির তুঘলগ লেনের বাসভবনেও মোতায়েন করা হয়েছে সিআরপিএফের এই বিশেষ কম্যান্ডো বাহিনী। পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী বঢরার লোধি এস্টেটেও প্রহরা দিচ্ছে এই বাহিনী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গান্ধী পরিবারের উপর থেকে এসপিজি সুরক্ষা তুলে নিলেও এখনও জেড-প্লাস নিরাপত্তা গান্ধী পরিবারকে দেবে সিআরপিএফের এই বিশেষ কম্যান্ডো বাহিনী। দেশের সব জায়গাতেই গান্ধী পরিবারের সুরক্ষার দায়িত্বে থাকবে সিআরপিএফ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top