News Flash

  • Home
  • Uncategorized
  • তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পীযূষ গোয়েল
Image

তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.) : তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্য তাঁর এই সফর বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।


কেন্দ্রীয় রেলমন্ত্রী হওয়ার পাশাপাশি বাণিজ্য এবং শিল্পমন্ত্রকের দায়িত্বেও রয়েছেন তিনি। ১২ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পৌছবেন। ১৩ নভেম্বর সে দেশের ট্রেড রিপ্রেসেনটেটিভ রবার্ট লিংথিজারের সঙ্গে বৈঠক পী্যূষ গোয়েল। কয়েকটি বাণিজ্যিক চুক্তি সম্পাদন হবে দুইজনের মধ্যে। ১৪ নভেম্বর সে দেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।


উল্লেখ করা যেতে পারে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর থেকে বিশেষ বাণিজ্যিক সুবিধা যুক্ত জেনারালাসজ সিস্টেম অফ প্রেফারেন্স প্রত্যাহার করে  নেয়। এর পাল্টা ২৫টি মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক চাপায় ভারত। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলতে থাকা বাণিজ্যিক দ্বন্দ্ব দূর করাই একমাত্র লক্ষ্য পী্যূষ গোয়েলের। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top