News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থীদের খাদ্য সরবরাহের দাবী জানালেন জীতেন্দ্র চৌধুরী
Image

শরণার্থীদের খাদ্য সরবরাহের দাবী জানালেন জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ কাঞ্চনপুরের রিয়াং শরণার্থীদের অবরোধ আন্দোলনস্থলে গেলেন প্রাক্তন সাংসদ তথা গণমুক্তি পরিষদের সভাপতি জীতেন্দ্র চৌধুরী৷ তাঁর সাথে সেখানে গিয়েছেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ রিয়াং শরণার্থীদের সাথে কথা বলে আগরতলায় ফিরে আসেন৷ আগরতলায় এসে জীতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে বেশ কিছু বিষয়ে প্রশাসনের কাছে দাবী রেখেছেন৷ সেই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন৷


জীতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, রাজ্যের রাজধানী আগরতলা শহরে যখন শারদোৎসবে কানির্ভাল অনুষ্ঠিত হয়েছে তখন কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী শিবিরগুলিতে খাদ্যাভাবের চরম আঘাত নেমে আসে৷ অনাহারে দিন কাটান অবালবৃদ্ধবনিতা৷ সেই থেকে শুরু হয়েছে শরণার্থীদের দুঃখ দুর্দশা৷ প্রশাসনের কাছে বিনামূল্যে রেশন ও নগদ টাকার দাবী জানিয়েছে রিয়াং শরণার্থীরা৷ কিন্তু, প্রশাসনের তরফ থেকে কোন ধরনের ইতিবাচক সাড়া না পেয়ে দশদা- আনন্দবাজার সড়ক অবরোধ আন্দোলন শুরু করে৷ এই আন্দোলন চলাকালীন শিশু, মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে অনাহারে৷ জীতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, খাদ্যের সংকট চলতে থাকায় অনাহারে মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছে৷ মাতৃদুগ্দ না পেয়ে চার মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে রবিবার৷


জীতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন, আরও কয়েকজনের অবস্থা সংকটজনক৷ অবিলম্বে প্রশাসনের তরফ থেকে যদি কোন ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে মৃত্যুর মিছিল জারি থাকবে৷ অবিলম্বে প্রশাসনের তরফ থেকে রিয়াং শরণার্থীদের পর্যাপ্ত পরিমানে খাদ্য সরবরাহ করার দাবী জানানো হচ্ছে৷ সেই সাথে শরণার্থীদের পূণর্বাসনের বিষয়েও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জীতেন্দ্র চৌধুরী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top