News Flash

  • Home
  • Uncategorized
  • নেপালে বাস দুর্ঘটনায় নিহত ছয়, নিখোঁজ চার
Image

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ছয়, নিখোঁজ চার

দোলখা(নেপাল), ৩ নভেম্বর (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে গিয়ে পড়ল বাস। নিহত ছয়। পাশাপাশি গুরুতর আহত ১২। নিখোঁজ চার। রবিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি নেপালের সিন্ধুপালচকে ঘটেছ।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারি দল। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধারকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে চিকিৎসাধীন ১২। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বাসটি দোলখা থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল। দোলখার সুকুটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে সনকোশি নদীতে গিয়ে পড়ে। নদীটি খরস্রোতা হওয়ার কারণে প্রায় একশো মিটার পর্যন্ত বাসটিকে ভাসিয়ে নিয়ে যায়। এখনও পর্যন্ত চারজন বাসযাত্রী নিখোঁজ র‍য়েছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে আহতদের ধুলিখেল এবং ওম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top