News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচন, ঝড়ো সফরে পরিস্থিতির খোঁজ নিলেন হিমন্তবিশ্ব
Image

এডিসি নির্বাচন, ঝড়ো সফরে পরিস্থিতির খোঁজ নিলেন হিমন্তবিশ্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ সামনেই এডিসি নির্বাচন৷ তাই, ঝটিকা সফরে ত্রিপুরা ঘুরে গেলেন অসমের মন্ত্রী তথা নেডার কনভেনর হিমন্তবিশ্ব শর্মা৷ ত্রিপুরায় এসেই তিনি আগরতলায় সরকারি অতিথিশালায় বিজেপি প্রদেশ নেতৃত্ব ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন৷ এরপর তিনি শান্তিকালি আশ্রমে পূজায় অংশ নিয়ে উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সাথে তাঁর সরকারি বাসভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন৷ তাতে ধারণা করা হচ্ছে, সম্ভবত এডিসি নির্বাচন নিয়েই দলীয় নেতা ও কর্মীদের সাথে আলোচনা করার জন্যই তিনি আজ ত্রিপুরায় এসেছিলেন৷ তবে, জোট শরিক আইপিএফটির সাথে হিমন্তবিশ্ব শর্মা কোন আলোচনা করেননি৷


প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারী থেকে মে এই সময়ের মধ্যেই ত্রিপুরায় এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলে, প্রস্তুতি শুরু করে দেওয়ার সময় এসে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক দলগুলি৷ অবশ্য, ত্রিপুরায় এডিসি নির্বাচনে রাজনৈতিক সমীকরণ ভিন্ন হতে পারে বলে মনে করা ভুল হবে না৷ কারণ, শাসক জোট শরিক আইপিএফটি ইতিমধ্যে এডিসিতে সমস্ত আসন তাদের দেওয়ার জন্য বিজেপির উপর চাপ দেওয়া শুরু করে দিয়েছে৷ এই পরিস্থিতিতে ত্রিপুরায় এডিসি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যবাসী৷


বিজেপি সূত্রে খবর, আজ হিমন্তবিশ্ব শর্মা আগরতলায় এসেই সোজা রাজ্য অতিথিশালায় চলে যান৷ সেখানে তিনি দলীয় কর্মকর্তা ও শীর্ষ নেতৃত্বদের সাথে এডিসি নির্বাচন নিয়ে দলের অবস্থান সম্পর্কে আলোচনা করেছেন৷ এছাড়া আজ তিনি উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সাথেও দীর্ঘক্ষণ আলোচনা করেছেন৷ সূত্রের দাবি, এডিসি নির্বাচনে বিজেপির অবস্থান কি রকম তা এদিন হিমন্তবিশ্ব শর্মা বুঝে গেছেন৷


এদিকে, ত্রিপুরা সফরে হিমন্তবিশ্ব শর্মা শান্তিকালি মন্দিরে পূজা দেন৷ এরপর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্য সাক্ষাত করেন৷ সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর কাছ থেকেও ত্রিপুরার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন হিমন্তবিশ্ব শর্মা৷ এদিন সন্ধ্যায় তিনি গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top