News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্ডিগোর এয়ারবাসের ইঞ্জিন আগামী পনেরো দিনের মধ্যে বদল করার নির্দেশ দিল ডিজিসিএ
Image

ইন্ডিগোর এয়ারবাসের ইঞ্জিন আগামী পনেরো দিনের মধ্যে বদল করার নির্দেশ দিল ডিজিসিএ

মুম্বাই, ২৯ অক্টোবর (হি. স.) : ইন্ডিগোর যে সব এয়ারবাসে প্রিট অ্যান্ড হুইটনি ইঞ্জিন আছে আগামী পনেরো দিনের মধ্যে সেগুলিকে  বদলে ফেলার নির্দেশ দিল অসামরিক বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)। নিয়ম অনুযায়ী, ২৯০০ ঘণ্টা উড়ানের পরে অন্তত একটি ইঞ্জিন বদল করতে হয় বলে একটি বিবৃতিতে জানিয়েছে ডিজিসিএ।  যাত্রীদের নিরাপত্তার কথা তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৬ সাল থেকে বিভিন্ন সময়ে এই ইঞ্জিনে সমস্যার কারণেই বিমান বসিয়ে রাখতে হয়েছে ইন্ডিগোকে। রক্ষণাবেক্ষণের জন্য বিশাল অঙ্ক খরচ হয়ে যাওয়ায় গত ত্রৈমাসিকে ইন্ডিগোর যা লোকসান হয়েছে, আগে কোনও দিন তাদের তা হয়নি। বিপুল লোকসানের পরেই ডিজিসিএর এই কড়া নির্দেশে চিন্তায় পড়েছে ইন্ডিগো। ইন্ডিগো এই শর্ত পূরণ করার পরে শীর্ঘই পরবর্তী পদক্ষেপ তারা ঘোষণা করবে বলে বিবৃতিতে জানিয়ে দিয়েছে ডিজিসিএ।  ২০১৬ সালে প্রিট অ্যান্ড হুইটনির জ্বালানিবান্ধব ইঞ্জিন কেনে ইন্ডিগো। তারপর থেকে ইঞ্জিনের নানা সমস্যায় বার বার এয়ারবাস বসিয়ে রাখতে হয়েছে ইন্ডিগোকে। ডিজিসিএ দেখেছে, শুধু এ বছর অক্টোবর মাসেই তিনবার বন্ধ হয়ে গেছে ইন-ফ্লাইট ইঞ্জিন। তখন তারা নিরাপত্তা সংক্রান্ত পুরো বিষয়টি খতিয়ে দেখে এবং নিরাপত্তার কথা বিবেচনা করেই তাদের এই সিদ্ধান্ত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top