News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের প্রক্সি গাড়ি চালকের তান্ডবে রাজপথে আতঙ্ক ও চাঞ্চল্য
Image

পুলিশের প্রক্সি গাড়ি চালকের তান্ডবে রাজপথে আতঙ্ক ও চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর ৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার রামনগর পুলিশ ফাঁড়ির গাড়ি চালক অপর একজন প্রক্সি গাড়ি চালকের দায়িত্ব দিয়ে লঙ্কাকাণ্ড ঘটালেন৷ প্রক্সি গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালনার ফলে শনিবার তিনটি যান দুমড়ে মুচড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, কালীপুজার প্যাণ্ডেল ও আলোকসজ্জা নষ্ট হয়েছে এবং অপর এক ব্যক্তি অল্পেতে প্রাণে বেচেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


এতোদিন শোনা যাচ্ছিল প্রত্যন্ত অঞ্চলের সুকলগুলিতে প্রক্সি টিচার দিয়ে ক্লাস চালাতো একাংশ শিক্ষক৷ এবার প্রক্সি গাড়ি চালক দিয়ে গাড়ি চালানোর ঘটনা প্রকাশ্যে এল রাজধানী আগরতলা শহরের রামনগর পুলিশ ফাঁড়িতে৷ প্রক্সি গাড়ি চালক গাড়ি চালাতে গিয়ে লঙ্কাকাণ্ড সংগঠিত করেছে৷ ঘটনার বিবরণে জানা যায়, রামনগর পুলিশ ফাঁড়ির সরকারি গাড়ি চালক হল বিনোদ পাল৷ শনিবার সে রাধানগর এলাকার সৈকত সাহা নামে অপর একজন সাধারণ নাগরিকের হাতে পুলিশ ফাঁড়ির গাড়ির চাবি তুলে দিয়ে গাড়ি চালনোর দায়িত্ব দেয়৷ বিষয়টি স্বীকার করেছেন রামনগর পুলিশ ফাঁড়ির ওসি নিজেও৷

বেআইনিভাবে প্রক্সি গাড়ি চালক নিযুক্ত করার ফলে ওই চালকের বেপরোয়া গাড়ি চালানোর ফলে একটি রিক্সা, একটি টমটম ও একটি অটো রিক্সা পুলিশ ফাঁড়ির গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে৷ অপর এক ব্যক্তি অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছেন৷ ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য জানান৷ রাজদানী আগরতলা শহরে এ ধরনের বেআইনি ঘটনাকে কেন্দ্র করে জনমনে নান কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ রামনগর পুলিশ ফাঁড়িতে এ বিষয়ে মামলা গৃহীত হয়েছে৷ গাড়ির প্রক্সি চালককে পুলিশ আটক করেছে৷ যে মদমত্ত অবস্থায় ছিল৷ তাকে ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে৷

Releated Posts

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top