News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা ও অসমসহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত, দীপাবলির আনন্দে ছন্দপতন
Image

ত্রিপুরা ও অসমসহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত, দীপাবলির আনন্দে ছন্দপতন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতে ত্রিপুরা ও পার্শবর্তী অসমে শ্যামামায়ের আরাধনা এবং দীপাবলি উৎসবের আনন্দে কিছুটা ছন্দপতন ঘটেছে৷ তবে শুধু ত্রিপুরা নয়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির দাপট দেখা গেছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল রবিবারও বৃষ্টিপাত হবে৷ তবে আজকের তুলনায় পরিমাণ কিছুটা কম থাকবে৷


আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল৷ দুপুর হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে৷ টানা আড়াই ঘণ্টা মুষলধারে বৃষ্টি পড়েছে৷ এতে আগামীকাল দীপাবলির উৎসবে ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগরতলায় ১০.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে৷ আপাতত মুষলধারে বৃষ্টি না হলেও ঝিরঝিরে বৃষ্টি অনবরত পড়ছে৷


প্রসঙ্গত, সম্প্রতি আবহাওয়ার হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ গতকাল রাতেও হাল্কা বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরায়৷ তাছাড়া, দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল৷ অবশ্য এই পরিস্থিতি গত কয়েকদিন ধরে চলছে৷ আবহাওয়ার এই হঠাৎ তারতম্যে শীত জাঁকিয়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে৷এদিকে, আজ অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও মণিপুরেও ভারী বৃষ্টিপাত হয়েছে৷

আগামীকালও ওই রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গুয়াহাটিতে ৯ এমএম, হাফলঙে ১০ এমএম, লামডিঙে ৫ এমএম, শিলঙে ১৫ এমএম এবং চেরাপুঞ্জিতে ২৯ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷


আগামীকাল ত্রিপুরার উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে শ্যামামায়ের আরাধনা এবং দীপাবলির বিরাট আয়োজন করা হয়েছে৷ কিন্তু বৃষ্টির কারণে আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে৷ প্রতিবছর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে কালী পূজা এবং দীপাবলি উপলক্ষ্যে এলাহি আয়োজন করা হয়৷ কিন্তু এবার অন্যান্য বছরের তুলনায় অধিক আয়োজন করা হয়েছে বলে দাবি আয়োজকদের৷

Releated Posts

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top