News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারপতি অখিল কুরেশির নিযুক্তির শুনানি সুপ্রিম কোর্টে চার নভেম্বর

বিচারপতি অখিল কুরেশির নিযুক্তির শুনানি সুপ্রিম কোর্টে চার নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৫ অক্টোবর৷৷ ত্রিপুরা হাইকোটের মুখ্য বিচারপতি হিসেবে বিচারপতি অখিল কুরেশির নিযুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে গুজরাট হাইকোর্ট বার এসোসিয়েশনের আবেদনের শুনানি পিছিয়েছে৷ আগামী ৪ নভেম্বর ওই আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য্য হয়েছে৷ আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বুবদে এবং বিচারপতি এস এ নজিরের বেঞ্চে ওই আবেদনের শুনানি শুরু হলে সলিসিটর জেনারেল তুষার মেহতা সময় চেয়ে নেন৷ সুপ্রিম কোর্টও তা মঞ্জুর করেছে৷


প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি অখিল কুরেশিকে মধ্য প্রদেশ হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে প্রস্তাব করেছিল৷ কিন্তু, কেন্দ্রীয় সরকারের আপত্তিতে কলেজিয়াম ওই সিদ্ধান্ত সংশোধন করে এবং তাঁকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তির জন্য প্রস্তাব পাঠায়৷ গত ৫ সেপ্ঢেম্বর কলেজিয়াম ওই প্রস্তাব পাঠালেও কেন্দ্রীয় এখন কোন পদক্ষেপ নেয়নি৷

ফলে, গুজরাট হাইকোর্ট বার এসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অখিল কুরেশির ত্রিপুরা হাইকোর্টে মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি নিয়ে আবেদন জমা দেয়৷ ওই আবেদনের আজ শুনানি হলেও, সলিসিটর জেনারেল এ-বিষয়ে জবাব দিতে কেন্দ্রীয় সরকারের আরো সময়ের প্রয়োজন বলে সুপ্রিম কোর্টে আবেদন জানান৷ সুপ্রিম কোর্ট তাঁর আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন ৪ নভেম্বর ধার্য্য করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top