News Flash

  • Home
  • Uncategorized
  • ত্যাগ করার ভাবনা সমাজে ছড়িয়ে দিলে ভারত আরও এগিয়ে যাবে : উপমুখ্যমন্ত্রী
Image

ত্যাগ করার ভাবনা সমাজে ছড়িয়ে দিলে ভারত আরও এগিয়ে যাবে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ জীবনে পরিপূর্ণতা লাভ করা শিক্ষার মূল উদ্দেশ্য৷ সমাজকে কিছুটা দিতে পারলেই পরিপূর্ণতা আসে৷ আজ শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রণবানন্দ বিদ্যামন্দিরের ২৪-তম প্রতিষ্ঠা দিবস এবং রজতজয়ন্তী বর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ-কথা বলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, বিদ্যালয় হচ্ছে ভারতের ভবিষ্যত তৈরির প্রতিষ্ঠান৷ সেখানে ভারতের ভবিষ্যত নাগরিক তৈরি হচ্ছে৷ সাথে তিনি যোগ করেন, ত্যাগ করার ভাবনা সমাজে ছড়িয়ে দেওয়া গেলে ভারত আরও এগিয়ে যাবে৷


এদিন তিনি বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা-ই হই না-কেন, সবচেয়ে বড় কথা হল ভালো মানুষ হওয়া, ভালো নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা৷ উপমুখ্যমন্ত্রীর কথায়, শিক্ষার সূচনা হয় প্রত্যেকের ঘর থেকে৷ কিন্তু এর কোনও শেষ নেই৷ যতদিন আমরা বাঁচি ততদিনই শিখি৷ তাঁর দাবি, কম্পিউটারের ভালো জ্ঞান থাকলেই বা ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই আধুনিক হয়ে গেলাম, বিষয়টা তা নয়৷ আধুনিকতা আসে চিন্তাধারার মধ্য দিয়ে৷


তিনি বলেন, ভারতে দীর্ঘ সময় মোঘল এবং ইংরেজরা রাজত্ব করলেও ভারতীয় সংসৃকতি স্বমহিমায় উজ্জ্বল রয়েছে৷ এটা সম্ভব হয়েছে সাধু সন্ত-মহারাজদের জন্যই৷ তাঁরা আছেন বলেই ভারতীয় সংসৃকতি সমস্ত ঝড়ঝাপটা সহ্য করে এগিয়ে চলেছে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, ভারতে সম্মান দেওয়া হয় ত্যাগীদের৷ ত্যাগ করার চিন্তাভাবনা সমাজে ছড়িয়ে দেওয়া গেলে ভারত আরও এগিয়ে যাবে৷ অন্যদিকে আমরা যদি মনে করি, শুধুই আমরা পাশ্চাত্যকে অনুসরণ করব তা-হলে আমাদের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হবে, দাবি করেন তিনি৷


অনুষ্ঠানে এছাড়া বক্তব্য পেশ করেন হিন্দু মিলন মন্দিরের সহসভাপতি গুরুপানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ বৃন্দাবন শাখার সভাপতি জগন্নাথজি মহারাজ৷ স্বাগত ভাষণ দেন প্রণবানন্দ বিদ্যামন্দিরের পরিচালন কমিটির সদস্য ডা. প্রবীর সাহা৷ বিদ্যালয়ের বার্ষিক রিপোর্ট পেশ করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল রত্না মজুমদার৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top