News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার বিরোধী আন্দোলনে রক্তাক্ত ইরাক, মৃত ৩০, জখম ২৩০০ জনেরও বেশি
Image

সরকার বিরোধী আন্দোলনে রক্তাক্ত ইরাক, মৃত ৩০, জখম ২৩০০ জনেরও বেশি

বাগদাদ, ২৬ অক্টোবর (হি.স.) : সরকার বিরোধী আন্দোলনে রক্তাক্ত হয়ে উঠল ইরাক। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষের জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। আল জজিরা সূত্রের খবর, অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসাবে নিহতের সংখ্যা আরও বেশি। জখম হয়েছেন প্রায় ২৩০০ জন। রাজধানী শহর বাগদাদ অবরুদ্ধ করার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। ইরাকে বেড়েছে বেকারত্ব দুর্নীতি তারই প্রতিবাদে লক্ষাধিক ইরাকি রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বাগদাদের সুরক্ষিত গ্রিন এলাকায় ঢুকতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

এই এলাকা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দেশের কূটনীতিকদের আবাসনস্থল। এখানে রয়েছে সংসদ। গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় বিক্ষোভের কারণে অচলাবস্থা বাগদাদে। সাদ্দাম হোসেন জমাদার পতনের পর থেকে সর্বশেষ ইসলামিক স্টেট জঙ্গিদের নিকেশ অভিযানে বারেবারে রক্তাক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। আইএস হামলায় ইরাকে মৃত্যুর মিছিল দেখেছে দুনিয়া। কিন্তু ইরাকের মাটি থেকে আইএস বিরোধী অভিযানের পর নতুন করে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধতে থাকে। প্রধানমন্ত্রী আব্দুল মেহেদী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তিত। তিনি বিবৃতি দিয়ে জানান, সংকট কাটাতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের বেতনে কাটছাঁট করা হবে। জাতীয় আইনসভার খরচও কমিয়ে দেওয়া হবে। তাতে আন্দোলন থামানো লক্ষণ নেই। বরং বাগদাদের রাস্তায় বেকারত্বের জ্বালা নিয়ে ইরাকিদের মহামিছিলে গুলি চালানোর ঘটনায় বিশ্বজুড়ে ছড়িয়েছে আলোড়ন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top