News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মসংস্থান হারিয়ে চরম হতাশাগ্রস্ত ৫০০জন চা শ্রমিক
Image

কর্মসংস্থান হারিয়ে চরম হতাশাগ্রস্ত ৫০০জন চা শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৫ অক্টোবর ৷৷ কর্মসংস্থান হারিয়ে চরম হতাশাগ্রস্ত ৫০০জন চা শ্রমিক৷ অন্ধকারের পথে চা শ্রমিকদের ভবিষ্যৎ৷ শ্রমিকদের দুশ্চিন্তায় চা-বাগানের ম্যানেজারের মৃত্যু, এমনটা চা-শ্রমিকদের বক্তব্য৷ ৫০০ জন চা শ্রমিক ও তাদের পরিবারের জীবন বাঁচানোর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও টিআইডিসির চেয়ারম্যানের কাছে করজোড়ে অনুরোধ জানিয়েছেন শ্রমিকরা৷ উত্তর জেলার ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরলা চা-বাগানে দীর্ঘদিন থেকে কাজকর্ম প্রায় বন্ধের পথে৷ আজ ছথেকে ৭-৮ মাস পূর্বে সরলা চা-বাগানের ম্যানেজারের দায়িত্বে আসেন পার্শ্ববর্তী রাজ্য অসমের শিলচরের বাসিন্দা বিকাশ দেব৷ উনি আগরতলার মেগলি চা-বাগান থেকে এসে সরলা বাগানে ম্যানেজারের দায়িত্ব হাতে নেন৷ কিন্তু তখন বাগান প্রায় বন্ধের পথে ছিল৷

উনি দায়িত্ব নেওয়ার পর থেকে বাগানে কর্মরত প্রায় ৫০০ জন শ্রমিকের ও তাদের পরিবারের কথা চিন্তা করে বাগান মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে বাগানের কাঁচা চা-পাতা অন্যত্র বিক্রি করে কোনমতে শ্রমিকদের বাঁচিয়ে রেখেছিলেন৷ কিন্তু দুর্গাপুজার পূর্বে শ্রমিকদেরকে দুর্গোৎসবের বোনাস বাবদ ৮.৪৪ টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানায় মালিক কর্তৃপক্ষ৷ তখন বাগানে কর্মরত চা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বলে উনারা এত কম বোনাস নেবে না৷ বাগান মালিক কর্তৃপক্ষ থেকে খবর আসে বাগান কর্তৃপক্ষ চরম লোকসানে রয়েছে৷ শেষ পর্যন্ত দুর্গাপুজার বোনাস না হওয়াতে সকল চা শ্রমিক থেকে শুরু করে বাগানের ম্যানেজার হতাশাগ্রস্ত হয়ে দুশ্চিন্তায় পড়ে যান৷ শ্রমিকদের কথা চিন্তা করে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি নেতৃত্বরা উনাদের নিজ উদ্যোগে সকল চা-শ্রমিকদেরকে মধ্যে বস্ত্র দান করেন৷ কিন্তু তাতেও শেষ হয়নি সরলা বাগানের ম্যানেজার ও শ্রমিকদের দুশ্চিন্তা৷ সরলা চা-বাগানের মালিক বহির্রাজ্য কলকাতার অঙ্কিত কানরিয়া৷ পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার হাতিখিরা চা-বাগানও অঙ্কিত কানরিয়ার৷ আর হাতিখিরা চা-বাগানটিও বন্ধ হয়ে পড়েছে৷

সুতরাং সরলা বাগানের ম্যানেজার ও শ্রমিকরা হাতিখিরা বাগানের করুণ অবস্থা দেখে হতাশাগ্রস্ত ও দুশ্চিন্তায় পড়ে যান৷ অবশেষে চরম হতাশাগ্রস্ত ও দুশ্চিন্তায় পড়ে বৃহস্পতিবার সরলা চা-বাগানের ম্যানেজার বিকাশ দেব হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়৷ আর তাতে সরলা চা-বাগানের ৫০০ জন শ্রমিকদের মাথায় আকাশ ভেঙে পড়েছে৷ যদিও এতদিন ম্যানেজার বিকাশ দেব মালিকপক্ষের সাথে আলাপ-আলোচনাক্রমে কোনভাবে শ্রমিকদের কথা ভেবে তাদেরকে কর্মস্থান দিয়ে জিইয়ে রেখেছিলেন৷ কিন্তু এখন চা শ্রমিকদের রুজিরুটি বন্ধ হয়ে পরলো, আর তাতে সরলা চা-বাগানের শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ সকল চা-শ্রমিকদের ভবিষ্যৎ অন্ধকারের পথে৷ কর্মসংস্থান হারিয়ে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে সরলা বাগানের ৫০০ জন শ্রমিক৷

এই খবর চাউর হতেই সরলা বাগানে ছুটে যান বিশিষ্ট সমাজসেবী শুভাশিস সেনগুপ্ত ও কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল খালিক সরলা বাগানে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন ও শ্রমিকদের আশ্বস্ত করেন যে কর্মসংস্থান হারানো সকল চা শ্রমিকরা যতদিন পর্যন্ত কর্মসংস্থান ফিরে না পাচ্ছেন ততদিন পর্যন্ত উনারা শ্রমিকদের পাশে থাকবেন৷ পাশাপাশি সরলা চা-বাগানের ৫০০ জন শ্রমিকদের বেহাল দুর্দশা ও কর্মসংস্থান ফিরিয়ে পাবার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় মহোদয় যেন সরলা চা-বাগানের মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে শ্রমিকদের প্রাণ বাঁচান৷ তার জন্য তারা কথা বলবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top