News Flash

  • Home
  • Uncategorized
  • পেছনের দরজা দিয়ে বিজেপিকে এডিসি দখল করতে হবে না : প্রতিমা
Image

পেছনের দরজা দিয়ে বিজেপিকে এডিসি দখল করতে হবে না : প্রতিমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ পেছনের দরজা দিয়ে এডিসি দখলের কোনও প্রয়োজনীয়তা বোধ করে না বিজেপি৷ ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনে জয়ী হয়েই বিজেপি এডিসি দখল করবে৷ আজ দলের সাধারণ সম্পাদক তথা সাংসদ প্রতিমা ভৌমিক জোর গলায় এই দাবি করেন৷ সাথে তিনি বিরোধী দল সিপিএমকে নিশানা করে বলেন, নিজের ঘর সামলাতে পারে না, তাই বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত বিরোধীরা৷


আজ বৃহস্পতিবার সাংসদ ভৌমিক বলেন, বাঁকা পথে এডিসি দখলের কোনও মানসিকতা নেই বিজেপি-র৷ কারণ, মানুষের সমর্থনে নির্বাচনে জয়ী হয়েই এডিসি দখল নেব আমরা৷ এদিন তিনি সিপিএমকে নিশানা করে বলেন, নিজেদের ঘর সামলে রাখতে পারছেন না৷ তাই জনমনে বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন বিরোধীরা৷ তিনি জোর গলায় দাবি করেন, এডিসি দখলে বিজেপিকে পেছনের দরজা দিয়ে আসতে হবে না৷ কারণ, ২০২০ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

ওই নির্বাচনে বিজেপি-র জয় নিশ্চিত, দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন তিনি৷ সাথে যোগ করেন, এডিসি নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার পেছনে কার হাত রয়েছে, তা তাঁদের চিন্তার বিষয়, কটাক্ষের সুরে বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top