News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগনীতি ২০০৯ সংশোধিত : মন্ত্রিসভায় সিদ্ধান্ত
Image

রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগনীতি ২০০৯ সংশোধিত : মন্ত্রিসভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠক শেষে মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি জানান, রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগনীতি ২০০৯-এ সংশোধনী আনা হয়েছে৷ আগে নিয়োগের ক্ষেত্রে বয়স ছিলো ১৮-২২৷ বর্তমানে তা পরিবর্তন করে ১৮-২৪ করা হয়েছে৷ এক্ষেত্রে স্নাতকদের জন্য ২ বছর এবং এস সি / এস টি-দের জন্য বয়স ৫ বছর শিথিলযোগ্য৷

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে৷ আগে শিক্ষাগত যোগ্যতা ছিলো মাধ্যমিক পাশ৷ এখন তা এস সি / এস টি-দের জন্য করা হয়েছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ৷ অন্যান্যদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ৷ নিয়োগে লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষায় মার্কস-এর ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে৷ আগে লিখিত পরীক্ষায় মোট নম্বর ছিলো ৬০৷ পাশ মার্কস ছিলো ২৪৷ মৌখিক ও অন্যান্য ক্ষেত্রে মোট নম্বর ছিলো ৪০৷ এক্ষেত্রে তা সংশোধন করে লিখিত পরীক্ষায় ৫০, শারীরিক সক্ষমতার পরীক্ষায় ৪০ এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর রাখা হয়েছে৷ পাশ মার্কস রাখা হয়েছে ৩৬৷ পুলিশ কনস্টেবল (পুরুষ ও মহিলা) উভয় ক্ষেত্রে নিয়োগের জন্যই মন্ত্রিসভা এই সংশোধনী অনুমোদন দিয়েছে বলে তিনি জানান৷ এছাড়াও এদিন সায়েন্টিফিক অফিসার, স্টাফ নার্স ও ইয়ুথ অর্গানাইজার নিয়োগের ক্ষেত্রে নিয়োগনীতির সংশোধনীও মন্ত্রিসভা অনুমোদন দেন বলে তিনি জানান৷ এছাড়াও তিনি জানান, শিক্ষা দপ্তরে ’ট্রান্সপোর্টেশন স্কীম’ চালু করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ২৫ বা তার কম রয়েছে এমন নিম্ন ও উচ্চবুনিয়াদি বিদ্যালয়গুলিকে পর্যায়ক্রমে নিকটবর্তী বিদ্যালয়গুলির সাথে একত্রীকরণ করার পরিকল্পনা গ্রহণ করেছিলো শিক্ষা দপ্তর৷ ছাত্র-ছাত্রীর সংখ্যা একেবারেই কম রয়েছে (০-২৫) এমন বিদ্যালয়গুলিতে গুণগত শিক্ষা প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে৷ এমন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শিক্ষাক্ষেত্রে অনুপ্রাণিত হতে পারছে না৷ সামাজিক আচরণ, কথাবার্তা, সহপাঠী থেকে শিক্ষা এসব ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছে৷ কম ছাত্র-ছাত্রী হওয়ার কারণে খেলাধূলায়ও এমন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পিছিয়ে রয়েছে৷ তিনি বলেন, ০-২৫ ছাত্র-ছাত্রী রয়েছে এমন প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৯১৫টি, উচ্চবুনিয়াদি বিদ্যালয় রয়েছে ৪৬টি৷ ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৮০০০৷ এই সংখ্যা টিটিএএডিসি সহ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top