News Flash

  • Home
  • Uncategorized
  • চিদম্বরমের জামিন খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই
Image

চিদম্বরমের জামিন খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সিবিআই | আইএনএক্স মিডিয়া মামলায় জামিন পাওয়া পি চিদম্বরমের জামিন খারিজের আর্জি জানিয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সিবিআই।  

পি চিদম্বরমের জামিন পর্যালোচনা করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের কাছে সিবিআইয়ের দাবি, আইএনএক্স মিডিয়া মামলার সাক্ষীদের প্রভাবিত করছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাই তাঁর জামিন পর্যালোচনা করা হোক। আইএনএক্স মিডিয়া মামলায় জামিন পাওয়া পি চিদম্বরমের জামিন খারিজের আর্জি জানিয়েছে সিবিআই|

গত মঙ্গলবার আইএনএক্স মামলায় চিদম্বরমের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সে সময়ও আদালতের কাছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি জানিয়েছিল, এই মামলায় দু’জন সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন চিদম্বরম। তবে সে বক্তব্য খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছিল, এ বিষয়ে কোনও যুক্তিপূর্ণ তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি সিবিআই। জামিন পেলেও আদালতের অনুমতি ছাড়া চিদম্বরম দেশের বাইরে যেতে পারবেন না বলেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট।

তবে মঙ্গলবার জামিন পেলেও এখন ইডি হেফাজতে তিহাড় জেলেই রয়েছেন তিনি। মাস দুয়েক ধরেই জেলবন্দি পি চিদম্বরম।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top