News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকদের জন্য পৃথক ও নতুন বেতনক্রম চালুর পরিকল্পনা হচ্ছে : শিক্ষামন্ত্রী
Image

শিক্ষকদের জন্য পৃথক ও নতুন বেতনক্রম চালুর পরিকল্পনা হচ্ছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ রাজ্যে সরকারি সুকলের শিক্ষকদের জন্য পৃথক ও নতুন বেতনক্রম চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের৷ আজ বুধবার এই ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষকদের অনুপ্রাণিত করার জন্যই পৃথক ও নতুন বেতনক্রমের চিন্তাভাবনা করা হচ্ছে৷


প্রসঙ্গত, বুধবার আগরতলায় মুক্তধারা মিলনায়তনে বিদ্যালয় শিক্ষা দফতরের অধীনে সমগ্র শিক্ষা শীর্ষক ‘নগর ও ব্লক রিসোর্স পার্সন ও ক্লাস্টার রিসোর্স পার্সনদের ওরিয়েন্টেশন কাম ইন্ডাকশন ওয়ার্কশপ’-এর আয়োজন করা হয়েছে৷ কর্মশালায় সম্বোধন করতে গিয়ে নাথ বলেন, সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও দুর্নীতি-মুক্ত ত্রিপুরা বানাতে বদ্ধপরিকর৷ সেক্ষেত্রে শিক্ষকরা সুকলগুলিতে আগামী প্রজন্মকে প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন৷ তাই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন রাজ্য সরকার শিক্ষকদের অনুপ্রাণিত করার জন্য পৃথক এবং নতুন বেতনক্রম চালু করার পরিকল্পনা করছে৷ যাতে এই রাজ্যের বাচ্চাদের আরও উন্নতি করা যায়৷


শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার এই রাজ্যে বিশেষভাবে দক্ষ শিশুদের জন্য শীঘ্রই আরও একটি নতুন স্কিম ‘সক্ষম ত্রিপুরা’ চালু করছে৷ তাঁর কথায়, দেখা যায় যে সরকারি রেকর্ড অনুসারে ১২০০ শিশু রয়েছে যারা মূল স্রোতধারায় পড়াশোনা থেকে বঞ্চিত ছিল৷ সুতরাং তাদের জন্য এই প্রকল্প চালু করা হবে৷ তিনি জানান, এই স্কিমটির মেয়াদ ৩ বছরের হবে৷ দিল্লি, মেঘালয় এবং আইসিএফএআই বিশ্ববিদ্যালয়ের ২-টি রাজ্যভিত্তিক এনজিওর সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা এই শিশুদের শিক্ষা দেওয়ার জন্য ১৫০০ শিক্ষককে ১৫ দিনের প্রশিক্ষণ দেবেন৷


এদিন ইউআরপি, বিআরপি এবং সিআরপিদের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা খুবই যোগ্যতাসম্পন্ন৷ তাই, যদি আপনারা কিছু নির্দিষ্ট পরামর্শ পান তবে শিক্ষার্থীদের উন্নতির জন্য এগিয়ে আসুন৷ শিক্ষামন্ত্রীর দাবি, শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার হয়েছে এবং আগামী দিনে আরও চমক অপেক্ষা করবে৷ তিনি জোর গলায় বলেন, আমরা ১০ বছর শেষে সুনির্দিষ্ট অবস্থানে পৌঁছাতে পারব৷
নাথ দাবি করেন, এটি ত্রিপুরার পক্ষে সত্যই গর্বের মুহূর্ত, কারণ এনসিইআরটি যেমন সংস্থাগুলি অন্যান্য রাজ্যগুলিকে আমাদের রাজ্যের শিক্ষার ধরণ অনুসরণ করতে বলেছে৷ তেমনি অন্যান্য রাজ্যেও উল্লেখযোগ্য সংস্কার আনতে পরামর্শ দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top