News Flash

  • Home
  • Uncategorized
  • ‘ডাবল ইঞ্জিন’সরকার দেশে অর্থনৈতিক আঘাত এনেছে : মানিক
Image

‘ডাবল ইঞ্জিন’সরকার দেশে অর্থনৈতিক আঘাত এনেছে : মানিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ কেন্দ্রে ও রাজ্যে ‘ডাবল ইঞ্জিন’ এর সরকার দেশে অর্থনৈতিক আঘাত এনেছে বলে দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলেনতা মানিক সরকার৷ বুধবার আগরতলায় সারা ভারত কৃষক সভা ও ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়নের যৌথ সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷


তিনি আরও বলেন, বিজেপি নেতারা সবসময় বলে বেড়ান যে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার থাকায় জনগণের সার্বিক উন্নয়ন হওয়া সম্ভব৷ কিন্তু, বাস্তবে তা হচ্ছে না৷ ত্রিপুরায় হিংসার মাত্রা বাড়ছে৷ বেকারত্ব বাড়ছে৷ করের বোঝা বাড়ছে৷ মানিক সরকার উদ্বেগের সাথে বলেন, নির্বাচনের পূর্বে কেন্দ্রে ও রাজ্যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল নানা ধরনের৷

ক্ষমতায় আসার পর সরকার কোন প্রতিশ্রুতি পূরণ করছে না৷ নিয়োগ করা হচ্ছে না৷ বেকারদের কর্মসংস্থানের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে৷ প্রতিটি ক্ষেত্রে দেশে মন্দা দশা চলছে৷ জনগণের আর্থ সামাজিক অবস্থান ক্রমেই নিম্নমুখী হচ্ছে৷ দারিদ্র্যতা বাড়ছে৷ ধীরে ধীরে দেশের সমস্ত প্রান্তে কেন্দ্রের বিরুদ্ধে গণবিক্ষোভ জমা হচ্ছে৷ যেকোনও সময় তা বিস্ফোরণ হতে পারে বলে মানিক সরকার এদিন সভায় মন্তব্য করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top