News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ বাদল চৌধুরীকে আদালতে তোলার অনুমতি দেননি চিকিৎসকরা
Image

অসুস্থ বাদল চৌধুরীকে আদালতে তোলার অনুমতি দেননি চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ শারীরিক অসুস্থতার কারণে প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরীকে আদালতে তুলতে ত্রিপুরা পুলিশ৷ আজ তাঁর মাথায় রক্তক্ষরণ জনিত সমস্যার কারণে চিকিৎসকরা তাঁকে আদালতে নিয়ে যাওয়ার অনুমতি দেননি৷ খবর পেয়ে আগরতলা সরকারি মেডিকেল কলেজ তথা জি বি হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি টীম বাদল চৌধুরীকে দেখতে ছুটে যান৷ তাঁরাও পরীক্ষা-নিরীক্ষার পর বাদল চৌধুরীকে আদালতে নিয়ে যাওয়ার অনুমতি দেননি৷
এদিকে আগামীকাল সকাল ১১টায় ত্রিপুরা হাইকোর্টের অবসরকালীন কোর্টে বাদল চৌধুরীর আগাম জামিনের আবদলের শুনানী হবে৷ এই আবেদন করেছেন বাদল চৌধুরীর স্ত্রী৷ বিচারপতি অরিন্দম লোধের কোর্টে এই আবেদনের শুনানী হবে বল আদালত সূত্রে জানা গিয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় পূর্ত ঘোটালায় প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে ভিজিলেন্স মামলা দায়ের করেছে৷ তাঁকে ছাড়াও প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিক এবং পূর্ত দপ্তরের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিংহের বিরুদ্ধেও ভিজিলেন্স মামলা দায়ের করেছে৷ তাতে, পুলিশ সুনীল ভৌমিককে গ্রেপ্তার করেছে৷ আদালত সুনীল ভৌমিকের জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় তাকে পুলিশ হেপাজতে পাঠানো হয়েছিল৷ সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জি বি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে৷ এদিকে, আজ তাকে আদালতে সোপর্দ করার সূচি ছিল৷ কিন্তু, চিকিৎসকরা এখনও তাকে হাসপাতাল থেকে ছাড়েননি৷ তাই আজ তাঁকে আদালতে তোলা সম্ভব হয়নি পুলিশের৷ সরকারি কৌশলী রতন দত্ত জানিয়েছেন, সুনীল ভৌমিক সম্পূর্ণ সুস্থ রয়েছেন৷

জি বি হাসপাতালের মেডিকেল বোর্ড গতকাল এবং আজ জানিয়েছে, সুনীল ভৌমিক সম্পূর্ণ সুস্থ রয়েছেন৷ শুধু তাঁর ব্লাড সুগার লেভেল বেড়ে রয়েছে৷ রতনবাবু জানিয়েছেন, আগামীকাল হাসপাতাল থেকে সুনীল ভৌমিক ছাড়া পেলে তাঁকে আদালতে তোলা হবে এবং তিনদিনের রিমান্ড চাইবে পুলিশ৷
এদিকে, আজ বাদল চৌধুরীকেও আদালতে সোপর্দ করতে চেয়েছিল পুলিশ৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আজ তা সম্ভব হয়নি৷ এ-বিষয়ে বাদল চৌধুরীর পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানিয়েছেন, পুলিশ আজ বাদল চৌধুরীকে আদালতে তোলার জন্য সব চেষ্টা করেছিল৷ কিন্তু, চিকিৎসকরা তাঁকে আদালতে নিয়ে যাওয়ার অনুমতি দেননি৷ পুরুষোত্তম রায় বর্মনের কথায়, আজ বাদলবাবুর মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা হয়েছিল৷ সামান্য হলেও চিকিৎসকরা কোন ঝুঁকি নিতে রাজি হননি, তাই তাঁকে হাসপাতাল থেকে নিয়ে যেতে দেননি চিকিৎসকরা৷

পুরুষোত্তমবাবু বলেন, এই খবর পেয়ে আগরতলা সরকার মেডিকেল কলেজ ও জি বি হাসপাতালের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের এক টীম বেসরকারি হাসপাতালে গিয়ে বাদল চৌধুরীর শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করেন৷ পুরুষোত্তম দাবি করেন, ওই ৪ জন চিকিৎসকও বাদল চৌধুরীকে ফিটনেস সার্টিফিকেট দিতে পারেননি৷ কারণ, বাদলবাবু সত্যি অসুস্থ তা তাঁরা বুঝেছেন৷ তিনি বলেন, বাদল চৌধুরীকে আদালতে নিয়ে যাওয়ার জন্য পুলিশের অ্যাম্বুলেন্স সহ যাবতীয় সমস্ত আয়োজন করে রেখেছিল পুলিশ৷ কিন্তু, সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের অনুমতি না পাওয়ায় তাঁকে আদালতে নিয়ে যেতে পারেনি পুলিশ৷


এদিকে, সরকারি আইনজীবী রতন দত্ত দাবি করেন, বাদল চৌধুরী সম্পূর্ণ সুস্থ রয়েছেন৷ তিনি শুধু শুধু অসুস্থতার নাটক করছেন৷ তিনি বলেন, আজ বাদল চৌধুরীকে আদালতে তোলার কথা ছিল৷ কিন্তু, চিকিৎসকরা অনুমতি দেননি, তাই তাঁকে আজ আদালতে তোলা সম্ভব হয়নি৷ তবে, আগামীকাল তাকে অবশ্যই আদালতে সোপর্দ করবে পুলিশ এবং তাঁর রিমান্ডের আবেদন জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top