News Flash

  • Home
  • Uncategorized
  • পেছনের দরজা দিয়ে এডিসি দখলের ঘৃণ্য চক্রান্ত করছে বিজেপি : সিপিএম
Image

পেছনের দরজা দিয়ে এডিসি দখলের ঘৃণ্য চক্রান্ত করছে বিজেপি : সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ পেছনের দরজা দিয়ে ত্রিপুরা উপজাতি স্বশাসিত এলাকা জেলা পরিষদ (টিটিএএডিসি) দখলের ষড়যন্ত্রে নেমেছে বিজেপি৷ আজ বুধবার সিপিএম-এর রাজ্য সম্পাদক গৌতম দাসও এভাবেই বিজেপিকে নিশানা করেছেন৷ তাঁর অভিযোগ, এডিসি-কে পঙ্গু করে দিতেই বিজেপি বাঁকাপথে হাঁটার কৌশল নিয়েছে৷


গৌতমবাবু বলেন, ত্রিপুরায় নির্বাচিত সংস্থাগুলি দখল করার সর্বাত্মক প্রয়াস চালিয়েছে শাসক দল৷ পুর সংস্থার ক্ষেত্রেও সেই পথেই হেঁটেছে তারা৷ এখন এডিসি দখলের প্রচেষ্টা শুরু করেছে বিজেপি৷ তিনি অভিযোগ করেন, এডিসি-র নির্বাচিত সদস্যদের নানাভাবে প্রলোভন দেখানো হচ্ছে৷ প্রচুর অর্থ এবং চাকরির টোপ দেওয়া হচ্ছে৷ ওই কাজে দুই শিক্ষক কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন গৌতম দাস৷ তাঁর অভিযোগ, জম্পুইজলা ব্লকের তথ্য ও সংসৃকতি দফতরের করণিক শিবানন্দ দেববর্মা এবং ধর্মনগরে সরকারি অনুদানপ্রাপ্ত সুকলের শিক্ষক বিশাল চাকমা এডিসি সদস্যদের প্রলোভন দিচ্ছেন৷ শুধু তা-ই নয়, বিজেপি এডিসি সদস্য পতিরাম ত্রিপুরাকেও ব্যবহার করেছে৷


গৌতমবাবু সুর চড়িয়ে বলেন, এডিসি-কে অধিক ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও এখন বরাদ্দ অর্থও দেওয়া হচ্ছে না৷ এডিসি ন্যায্য অর্থ পাচ্ছে না৷ তাই এডিসি-কে পঙ্গু করে দিতে চাইছে বিজেপি৷ তাঁর অভিযোগ, সিপিএমের নির্বাচিত সদস্যদের স্বাক্ষর জাল করে রাজ্যপালের কাছে অনাস্থা প্রস্তাবের চিঠি পাঠানো হয়েছে৷ কারণ বিজেপি পেছনের দরজা দিয়ে এডিসি দখলের ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে৷ এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন গৌতম দাস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top