News Flash

  • Home
  • Uncategorized
  • দুটি গাড়ি সহ প্রচুর কাঠ উদ্ধার তেলিয়ামুড়ায়
Image

দুটি গাড়ি সহ প্রচুর কাঠ উদ্ধার তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ অক্টোবর ৷৷ ফের বনকর্মীরা চোরাই কাঠ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল মঙ্গলবার সাত সকালে৷ তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার এই খবর দিয়ে জানান, বনকর্মীরা আচমকা খবর পায় উত্তর মহারানি এলাকা থেকে দুটি চোরাই কাঠ বোঝাই গাড়ি রাজধানীতে যাবে৷

এই খবরের উপর ভিত্তি করে বনকর্মীরা মঙ্গলবার ভোর ৫টা নাগাদ উত্তর মহারানি এলাকায় গিয়ে দুটি গাড়ি দেখতে পায়৷ বনকর্মীরা টিআর০১একে-১৬০৭ নম্বরের বোলেরু ট্রাক এবং অন্য একটি নম্বরবিহীন ইকো গাড়িকে ধাওয়া করে কাঠ সহ আটক করে৷ আটককৃত সামগ্রীর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা হবে বলে জানান ফরেস্ট রেঞ্জ আধিকারিক৷ চোরাই কাঠ সহ দুটি গাড়ির সাথে দুই ব্যক্তিকে আটক করে বনকর্মীরা৷ ধৃতদের নাম ঝুটন সরকার (৩০), বিশ্বজিত দত্ত (৩৩)৷ ধৃতদের বাড়ি সিধাই মোহনপুরের তারানগরে৷ এনিয়ে তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার জানান, এমন চোরাই কাঠ বিরোধী অভিযান সর্বদা জারি থাকবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top