News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবার ফের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Image

মঙ্গলবার ফের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কলকাতা,২১ অক্টোবর (হি.স.):কালীপুজোর আগেই ফের ব্যাঙ্ক ধর্মঘট | ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদ সহ  ব্যাঙ্কিং পরিকাঠামোর পুনর্বিন্যাসের কারণ সহ একাধিক কারণ নিয়ে আগামীকাল মঙ্গলবার ফের দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট | ব্যাঙ্ক ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও।

মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস  এই তিন সংগঠন|সুত্রে খবর অনুযায়ী ব্যাঙ্ক  সংযুক্তিকরণের পাশাপাশি অনাদায়ী ঋণ আদায়, ব্যাংকিং পরিকাঠামোর পুনর্বিন্যাসের ফাঁক ফোকরগুলি নিয়েও ধর্মঘটে সরব  হবেন ধর্মঘটকারীরা | বেশ কিছু দিন আগে  অর্থমন্ত্রক ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাং‌ঙ্ককে সংযুক্তিকরণের মাধ্যমে মাধ্যমে ৪টি ব্যাঙ্ক  তৈরির ঘোষণা করা হয় । আর এরকম হলে আলাদা ভাবে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক আর থাকছে না। মিশে যাচ্ছে কানাড়া ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যা‌ঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্কও। ফলে হতে পারে কর্মী ছাঁটাইও।তাই,এই ঘটনার  প্রতিবাদ স্বরূপ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ধর্মঘটকারীরা |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top