News Flash

  • Home
  • Uncategorized
  • নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়র লিগে জয় চেলসির
Image

নিউক্যাসেল ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়র লিগে জয় চেলসির

লন্ডন, ২০ অক্টোবর (হি.স.) : প্রিমিয়র লিগে প্রথম চারে ঢুকে পড়ল চেলসি। নিউক্যাসেল ইউনাইটেডকে একমাত্র গোলে হারাল তারা। এদিন টানা পঞ্চম ম্যাচে জয় তুলে নিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে নিউক্যাসেলের বিরুদ্ধে প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে স্প্যানিশ লেফট-ব্যাক মার্কোস অ্যালোন্সোর চোখধাঁধানো গোল পুরো তিন পয়েন্ট এনে দিল ব্লুজ’দের।

প্রথমার্ধে ইংলিশ স্ট্রাইকার কালাম হাডসন ওদোইয়ের বাঁ-প্রান্তিক দৌড় নিউক্যাসেল রক্ষণকে বারকয়েক পরীক্ষার মধ্যে ফেললেও বিপদ কিছু ঘটেনি। ১৫ মিনিটে ওদোইয়ের সেন্টার থেকেই দিনের প্রথম ইতিবাচক সুযোগ তৈরি করে চেলসি। দ্বিতীয়ার্ধে ক্রিশ্চিয়ান পুলিসিচ মাঠে নামার পর খেলায় গতি ফেরে চেলসির। যদিও কালাম ওদোইয়ের পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন এই মার্কিন ফুটবলার।

এরইমাঝে উইলিয়ানের কর্নার থেকে টনি আব্রাহামের হেডও ক্রসবারে লেগে প্রতিহত হয়। অবশেষে উৎকণ্ঠা কাটিয়ে ৭৩ মিনিটে চেলসির ত্রাতা হয়ে ওঠেন মার্কোস অ্যালোন্সো। বক্সের মধ্যে ওদোইয়ের থেকে বল পেয়ে কোনাকুনি শটে ডুব্রাভকাকে পরাস্ত করেন স্প্যানিশ লেফট ব্যাক। একমাত্র গোলে এগিয়ে থেকে বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করে চেলসি। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে ৩ নম্বরে ব্লুজ’রা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top