News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল চৌধুরীর আগাম জামিনের আবেদন গৃহীত হাইকোর্ট, শুনানি হবে ২১শে
Image

বাদল চৌধুরীর আগাম জামিনের আবেদন গৃহীত হাইকোর্ট, শুনানি হবে ২১শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন৷ হাইকোর্ট ওই আবেদন গ্রহণ করেছে৷ আগামী ২১ অক্টোবর বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে জামিন আবেদনের শুনানি হবে৷


এ-বিষয়ে বাদল চৌধুরীর আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ জানিয়েছেন, প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীর জামিনের আবেদন হাইকোর্ট গ্রহণ করেছে৷ তিনি বলেন, হাইকোর্টে অবসর চলছে৷ তাই, অবসরকালীন বেঞ্চে আগামী ২১ অক্টোবর শুনানি হবে৷ তিনি জানান, ওইদিন দুপুর দুটায় বিচারপতি অরিন্দম লোধ জামিনের আবেদন শুনবেন৷


বাদল চৌধুরীকে নিয়ে পুলিশের অতি সক্রিয়তার সমালোচনা করেছেন আইনজীবী রায়বর্মণ৷ তাঁর কথায়, বাদল চৌধুরীকে গ্রেফতারে ত্রিপুরা পুলিশ যে সক্রিয়তা দেখাচ্ছে তার সামান্য যদি অপরাধ দমনে দেখাত তা-হলে রাজ্যবাসী অনেক শান্তিতে থাকতেন৷ তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসায় বাদল চৌধুরীকে গ্রেফতারের জন্য তৎপর হয়েছে সরকার৷ তবে, তিনি এখনই আত্মসমর্পণ করছেন না, সে-কথাও সাফ জানিয়েছেন পুরুষোত্তমবাবু৷


প্রসঙ্গত, দুদিন ধরে পুলিশ পূর্ত দফতরে দুর্নীতি মামলায় প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে খুঁজে বেড়াচ্ছে৷ কিন্তু তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি৷ বাদল চৌধুরীকে গ্রেফতারে পুলিশি ব্যর্থতায় একজন পুলিশে সুপার বরখাস্ত হয়েছেন এবং এক ডিআইজি অপসারিত হয়েছেন৷ এছাড়া, রাজ্য পুলিশে বড়সড় রদবদলও করেছে রাজ্য সরকার৷ কিন্তু, বাদল চৌধুরীকে গ্রেফতারে এখন পর্যন্ত ফল শূন্য৷
এদিকে, সিপিএমের দাবি, বাদল চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তাই তিনি হাইকোর্টে জামিনের আবেদনের নিস্পত্তি না হওয়া পর্যন্ত আত্মসমর্পণ করবেন না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top