News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা অর্জনে জনজাতি ছাত্রছাত্রীদের আরও আগ্রহী হতে হবে : উপমুখ্যমন্ত্রী
Image

শিক্ষা অর্জনে জনজাতি ছাত্রছাত্রীদের আরও আগ্রহী হতে হবে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ শিক্ষাই হচ্ছে উন্নয়নের সবচেয়ে বড় চাবিকাঠি৷ সুশিক্ষা শুধুমাত্র একজন সুনাগরিকই তৈরি করে না, একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিতও করে৷ সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার আগরতলা টাউন হল-এ আয়োজিত মহকুমাভিত্তিক জনজাতি ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এ-কথাগুলি বলেন৷


তাঁর কথায়, শিক্ষা অর্জনে জনজাতি ছাত্রছাত্রীদের আরও আগ্রহী হতে হবে৷ কারণ এখন প্রতিযোগিতার যুগ৷ প্রতিযোগিতার যুগে নিজেকে উচ্চাসনে প্রতিষ্ঠিত করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে৷ সেজন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সকলকে শিক্ষা অর্জনে ব্রতী হতে হবে৷ সাথে তিনি যোগ করেন, সরকার এখন জনজাতিদের শিক্ষা অর্জনের জন্য অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, দেশের উচ্চাসনে অধিষ্ঠিত হতে গেলে সংখ্যালঘু হওয়াটা বাঁধা হয়ে দাঁড়ায় না যদি তারা সঠিক শিক্ষায় ও সঠিক লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে৷ তিনি বলেন, শিক্ষা অর্জনের জন্য চাই দৃঢ় মনোবল, একাগ্রতা এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য সুদৃঢ় প্রতিজ্ঞা৷ পাশাপাশি শুধুমাত্র শিক্ষা অর্জন করলেই হবে না, একজন ভালো মানুষও হতে হবে৷ তবেই একজন ব্যক্তির শিক্ষা অর্জন সম্পর্ণ হয়৷
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজাতি কল্যাণ দফতরের মন্ত্রী মেবারকুমার জমাতিয়া বলেন, শুধুমাত্র পাশের জন্য পড়াশুনা নয়৷ পড়াশুনা করতে হবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য৷

তিনি আগামীদিনে প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি জনজাতি ছাত্রছাত্রীকে ৮০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য উৎসাহিত করে বলেন, এই মেধাবৃত্তি দেওয়ার লক্ষ্য হল সকলকে পড়াশুনায় আরও মনোযোগী করে তোলা৷ আগামীদিনে রাজ্যে আইএএস, টিসিএস-এর মতো গুরুত্বপূর্ণ উচ্চপদগুলিতে জনজাতি ছাত্রছাত্রীরা স্থান করে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷ সেই সাথে শিক্ষক ও অভিভাবকদেরও তাঁদের সন্তানদের শিক্ষা অর্জনের বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার পরামর্শ দেন মন্ত্রী৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন উপজাতি কল্যাণ দফতরের অতিরিক্ত অধিকর্তা টিংকুমা ডার্লং, পশ্চিম জেলা উপজাতি কল্যাণ কার্যালয়ের আধিকারিক বুধুলিয়ান রাঙ্খল এবং বিজয়কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা৷

অনুষ্ঠানে পৌরোহিত্য করেন জনজাতি বোর্ডিং হাউজের চেয়ারম্যান বিধায়ক বৃষকেতু দেববর্মা৷ উপস্থিত ছিলেন জনজাতি বোর্ডিং হাউজের ভাইস চেয়ারম্যান হিমানী দেববর্মা৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সদর মহকুমাশাসক অসীম সাহা৷ আজকের অনুষ্ঠানে মহকুমার ৩২টি বিদ্যালয়ের ১,২৮০ জন উপজাতি ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে৷ মঞ্চে উপবিষ্ট অতিথিগণ ৮০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এমন ১৬ জন ছাত্রছাত্রীর হাতে মেধাবৃত্তি স্মারক ও শংসাপত্র তুলে দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top