News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে দলীয় ইস্তাহার প্রকাশ বিজেপির
Image

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে দলীয় ইস্তাহার প্রকাশ বিজেপির

মুম্বই, ১৫ অক্টোবর (হি.স.) : আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে মঙ্গলবার নির্বাচনী ইস্তাহার সঙ্কল্প পত্র প্রকাশ করেছে বিজেপি। ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, বিজেপির কার্যকারি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে রঙশারদা সভাঘরে এক অনুষ্ঠানে এই সঙ্কল্প পত্র প্রকাশ করেন বিজেপির কার্যকারি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কৃষকদের বিশেষ গুরুত্ব এই ইস্তাহারে দেওয়া হয়েছে। কৃষি কাজে সৌর বিদ্যুৎ ব্যবহার এবং দিনে ১২ ঘন্টা পর্যন্ত কৃষকদের কৃষি কাজে বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী  পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। ২০২২ সালের মধ্যে প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। সবার জন্য বুনিয়াদি সুযোগ সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রের সহযোগিতায় পাঁচ লক্ষ কোটি টাকা খরচ করা হবে। মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত বিশেষ বাস পরিষেবা শুরু করা হবে। রাজ্যের দুস্থ কৃষকদেরকে বছরে দশ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষি ঋণ মকুবও করা  হবে।

উল্লেখ করা যেতে মহরাষ্ট্রে বিধানসভা নির্বাচনে শিবসেনা, আরপিআই-এর সঙ্গে জোট করে লড়ছে বিজেপি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top