News Flash

  • Home
  • Uncategorized
  • অমর্ত্য সেনের পর এবার অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়সহ তিন
Image

অমর্ত্য সেনের পর এবার অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়সহ তিন

স্টকহোম, ১৪ অক্টোবর (হি.স) : অমর্ত্য সেনের পর ফের অর্থনীতির নোবেল উঠল আরও এক বাঙালির হাতে। ২০১৯-এ অথনীতিতে নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সাউথ পয়েন্ট ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন তিনি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ছাড়াও অর্থনীতিতে নোবেল পেয়েছেন এসথার ডাফলো ও মিশেল ক্রেমার।

৫৮ বছর বয়সী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পিএইচডি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। আমেরিকায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অর্থনীতির অধ্যাপক।

অন্যদিকে প্যারিসে জন্ম এসথার ডাফলোর। তিনিও একই প্রতিষ্ঠানেই অধ্যাপনার কাজ করেন। ওখান থেকে গবেষণা করেছেন তিনি। এসথার ডাফলোই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। অর্থাৎ সস্ত্রীক নোবেল পেলেন এই বাঙালি অর্থনীতিবিদ।

অভিজিতের বাবা দীপক বন্দ্যোপাধ্যায় এবং মা নির্মলা উভয়েই অর্থনীতির অধ্যাপক। নির্মলা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স-এর অধ্যাপিকা। অন্যদিকে, দীপক বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

মিশেল ক্রেমারের বয়স ৫৫। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। আর হার্ভার্ডেই অধ্যাপনার কাজ করেন। ৯ মিলিয়ন সুইডিশ অর্থের এই পুরস্কার সমানভাবে ভাগ করে দেওয়া হবে তিন গবেষকের মধ্যে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top