News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত ডিঙ্গিয়ে রহিমপুরের যুবককে ধরতে এসে গণধোলাই খেল তিন জওয়ান
Image

সীমান্ত ডিঙ্গিয়ে রহিমপুরের যুবককে ধরতে এসে গণধোলাই খেল তিন জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ সীমান্ত ডিঙ্গিয়ে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে বাংলাদেশ রেপিড অ্যাকশন বাহিনীর (র্যাব) তিন জওয়ানকে উত্তম মধ্যম দিয়ে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ওই ঘটনায় বাংলাদেশ পুলিশের সোর্স দুই মহিলাকেও গ্রামবাসী আটক করে বিএসএফের হাতে তুলে দিয়েছে৷


জনৈক গ্রামবাসী জানিয়েছেন, আজ বিকেল নাগাদ সিপাহিজলা জেলার অধীন সোনামুড়া মহকুমায় কলমচৌড়া থানাধীন রহিমপুর সীমান্ত এলাকায় ১৬৮নম্বর গেইট ডিঙ্গিয়ে র্যাবের তিন জওয়ান ও দুই সোর্স পার্শবর্তী গ্রামে ঢুকেন৷ সেখানে দুলু মিয়ার ছেলে আবু খাইয়েরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ ওই সময় আবু খাইয়ের চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ছুটে গিয়ে প্রতিরোধ গড়ে তুলেন৷ তিন র্যাব জওয়ানকে গ্রামবাসীরা প্রচন্ড উত্তমমধ্যম দিয়েছেন৷ ওই গ্রামবাসীর দাবি, তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি হাতকড়া এবং ৫০ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার হয়েছে৷ তারা বাংলাদেশের বামনপাড়া থানা থেকে এসেছেন বলে জানা গেছে৷


ওই গ্রামবাসী বলেন, তাদের সাথে দুইজন মহিলাকেও আটক করা হয়েছে৷ তারা পুলিশের সোর্স হিসেবে কাজ করে থাকেন৷ তিনি জানান, বিএসএফের ৭৪নং ব্যাটেলিয়ানের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে৷ সূত্রের দাবি, নেশাকারবারী সন্দেহে র্যাব জওয়ানরা সোর্স মারফত খবর পেয়ে সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসে নেশাকারবারীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন৷ কিন্তু, গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে পারেননি৷ গ্রামবাসীদের অভিযোগ, মাঝে মধ্যেই র্যাব কিংবা বিজিবির জওয়ানরা ত্রিপুরা থেকে নেশাকারবারী ধরপাকড়ের নামে নিরিহ গ্রামবাসীদের তুলে নিয়ে যায়৷ বিনিময়ে মোটা অংকের টাকা দিতে হয় তাদের৷ র্যাবের জওয়ান আটকের ঘটনা নিয়ে বিএসএফের কোন আধিকারিক মন্তব্য করতে রাজি হননি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top