News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি
Image

শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি

স্টকহোম, ১১ অক্টোবর (হি.স.) : রসায়ন, পদার্থ বিদ্যা, সাহিত্যের পর এবার পঞ্চম বিভাগ শান্তি-তে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। যুদ্ধবিদ্ধস্ত ইথিওপিয়ায় শান্তি ফিরিয়ে নোবেল পেলেন তিনি। শুক্রবার ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয়। প্রতিবেশী দেশ ইরিট্রিয়ার সঙ্গে দু’দশক ধরে চলা সীমান্ত সমস্যার সমাধানের জন্য তাঁকে কুর্নিশও জানিয়েছে নোবেল কমিটি।কেবল বাকি রইল অর্থনীতি।

নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে, শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনে তাঁর প্রচেষ্টার জন্য তিনি এই সম্মান পেলেন। শুক্রবার অসলো শহরে সাংবাদিক বৈঠক করে আহমেদ আলির নাম ঘোষণা করা হয় নোবেল কমিটির তরফে। তাদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে রক্তাক্ত হয়েছে ইথিওপিয়া। কিন্তু, ক্ষমতায় আসার পর থেকে দেশে শান্তি ফেরানোর অক্লান্ত চেষ্টা করেছেন আলি। দুর্নীতিকে কড়া হাতে মোকাবিলা করার সঙ্গে সঙ্গে দেশের মহিলাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তবে এখনও পর্যন্ত পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ ফেরেনি সেখানে। তারপরও সেদেশের প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে তাঁর অবদানকে স্বীকৃতি জানানো হচ্ছে। আশা করা যায় এই পুরস্কার পাওয়ার পর দেশের গণতন্ত্র ফেরাতে আরও উদ্যোগী হবেন আলি। অনেকেই মনে করতে পারেন যে প্রধানমন্ত্রী আবি এখনও সম্পূর্ণ সফল হননি। তাই তাঁকে পরেও এই পুরস্কার দেওয়া যেত। কিন্তু, নোবেল কমিটি মনে করে, এখনই তাঁকে সম্মান জানানোর উপযুক্ত সময়। তাঁর হাতে স্টকহোমে তুলে দেওয়া হবে এই পুরস্কার।

পুরস্কার বাবদ তিনি ৯ মিলিয়ন সুইডিশ ক্রনার পুরস্কার স্বরূপ পাবেন। বিগত বছরে নোবেল শান্তি পুরস্কার যৌথ ভাবে পেয়েছিলেন দানিস মুকওয়েগে এবং নাদিয়া মুরাদ। নাদিয়া মুরাদ যুদ্ধক্ষেত্রে যৌন হেনস্থা বন্ধ করার জন্য। যে সকল মানুষেরা জাতির কল্যাণের জন্য ও দেশে শান্তি স্থাপনের জন্য কাজ করে থাকেন প্রতিবছর তাঁদেরকে এই পুরস্কারের জন্য বাছা হয়। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই। তিনি হলেন এই বিভাগে সর্বকনিষ্ঠ পুরস্কার গ্রাহক।

এখনও পর্যন্ত ১০৬ জন নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের মধ্যে ১৭ জন হলেন মহিলা। ১০ বছর আগে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আন্তর্জাতিক ক্ষেত্রে সৌভাত্রিত্ব স্থাপন এবং মানুষকে সহযোগিতা করার জন্য।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top