News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থী প্রত্যাবর্তন বানচালের চেষ্টা হলেও জারি থাকবে প্রক্রিয়া, জানালেন পুলিশ সুপার

শরণার্থী প্রত্যাবর্তন বানচালের চেষ্টা হলেও জারি থাকবে প্রক্রিয়া, জানালেন পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ দুই দশক বাদে ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হলেও, তা বানচালের জোর চেষ্টা চলছে৷ তবে, প্রশাসনের কঠোর অবস্থানে ক্রমপর্যায়ে শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া চলছে৷ গতকাল ও আজ মিলিয়ে আরও ৬ রিয়াং শরণার্থী পরিবার মিজোরামে ফিরে গেছেন৷ উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, ত্রিপুরা থেকে ফিরে গিয়ে মিজোরামের মামিথ জেলায় সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছেন তার স্বামী৷ ওই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীরা মিজোরামে নিরাপত্তার অভাব অনুভব করেছিলেন৷ কিন্তু, দুই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কথায় নিরাপত্তা নিয়ে তাঁরা আশ্বস্থ হয়েছেন, দাবি করেন তিনি৷


প্রসঙ্গত, মিজোরামে মামিথ জেলায় কাঞ্চনপুর আশাপাড়ার রিয়াং শরণার্থী মহিলার মৃত্যুকে ঘিরে শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়ায় টালবাহানা শুরু হয়েছিল৷ গত সোমবার মিজোরাম সরকারের আধিকারিকদের রিয়াং শরণার্থীরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ শুধু তাই নয়, দীর্ঘক্ষণ আনন্দবাজার, ভান্ডারিমা সড়ক অবরোধ করেও রেখেছিলেন তাঁরা৷ শেষে, ত্রিপুরা সরকারের আধিকারিকরা তাঁদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের বন্দোবস্ত করেন৷


শরণার্থীদের অভিযোগ, আশাপাড়া শিবিরের মহিলা লিন্ডা রিয়াং-কে মিজোরামের মামিথ জেলায় তলাংলাং গ্রামে তার স্বামী ভানলাল ভেলা পুড়িয়ে মেরেছেন৷ ওই হত্যার প্রতিবাদে তাঁরা মিজোরামে ফিরে যেতে রাজি নন৷ বরং ওই হত্যার বিচার দাবি করেছেন তাঁরা৷ জানা গিয়েছে, ওই দম্পতি ভালবেসে বিয়ে করেছিলেন৷ তাঁদের পাঁচ মাসের একটি সন্তান রয়েছে৷ এ-বিষয়ে মামিথ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, পারিবারিক বিবাদ নয়, অসাবধানতায় ওই মহিলার আগুনে পুড়ে মৃত্যু হয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরা থেকে শরণার্থীরা মামিথ জেলায় বসবাস শুরু করেছেন৷ওই মহিলা রান্না করার জন্য লাকড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগাতে গিয়ে নিজেই অগ্ণিদগ্দ হয়ে মারা গেছেন৷ ঘটনার তদন্তে এই বিষয়টি প্রমাণিত হয়েছে৷


এদিকে, উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীও দাবি করেন, ওই মহিলার মৃত্যুর পেছনে দুসৃকতি হামলা বা জাতি হিংসার কোন প্রমাণ পাওয়া যায়নি৷ তাঁর কথায়, মিজোরামে ত্রিপুরা থেকে ফিরে শরণার্থীদের নিরাপত্তার সম্পূর্ণ খেয়াল রাখা হচ্ছে৷ তাছাড়া, তাঁদের প্রয়োজনীয় সমস্ত চাহিদা মেটানোর চেষ্টা করছে মিজোরাম সরকার৷ তাঁর দাবি, ত্রিপুরায় শিবিরগুলি থেকে ক্রমপর্যায়ে শরণার্থীরা মিজোরামে ফিরে যাচ্ছেন৷ তিনি বলেন, গতকাল ২ পরিবারের ৯ জন এবং আজ ৪ পরিবারের ১৫ জন সদস্য মিজোরামে ফিরে গেছেন৷ মিজোরাম প্রশাসনের আধিকারিকরা তাঁদের স্বভূমে ফিরিয়ে নিয়ে গেছেন৷ তিনি জানান, এই প্রক্রিয়া ক্রমাগত চলবে৷


রিয়াং শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়াকে ঘিরে পারিপাশর্িক পরিস্থিতিতে আন্দাজ করা যাচ্ছে, একটি চক্র এই প্রক্রিয়াকে বানচালের জোর চেষ্টা চালিয়েছে৷ এর আগেও বহুবার শরণার্থী প্রত্যাবর্তনে উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু প্রতিবার স্বার্থান্বেষী মহলের কৌশলী চালে প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে গিয়েছে৷ বিশেষ করে, মিজোরাম ব্রু ডিসপ্লেস পিপলস ফোরামের ভূমিকা এক্ষেত্রে সন্দেহের উদর্ে নয়৷ তবে, এবার কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানে মনে হচ্ছে, দেরি হলেও ত্রিপুরায় আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে ফিরে যেতে হবেই৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top